Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাঠি হাতে তেড়ে এসেছিল গোপীরা! কেন রাধার সঙ্গে হোলিতে মেতে উঠেছিলেন শ্রীকৃষ্ণ?

Share:

নিজস্ব প্রতিনিধি : দোল হল আনন্দ উৎসব।রংয়ের নেশায় ভেদাভেদ ভুলে ঐক্যে পৌঁছনোর সোপান।এই রংয়ের উৎসব সূদূর প্রাচীন কাল থেকে চলে আসছে। বলা হয় রাধা-কৃ্ষ্ণ প্রথম দোলের সূচনা করেছিলেন।কৃ্ষ্ণ হল ভগবান বিষ্ণুর অবতার,অন্যদিকে রাধা হল সাক্ষাৎ মা লক্ষ্মী। তাদের প্রেমের কথা সকলেই জানে।তবে জানেন কী দোল কীভাবে বিভেদহীন উৎসবের পরম্পরা হিসেবে অ্যাখা পেয়েছিল? কেনই বা রাধার সঙ্গে হোলিতে মেতে উঠেছিলেন কৃষ্ণ? তবে জানুন পুরান কথা।

বৃ্ন্দাবনের পরিবেশ ছিল খুব সুন্দর। তেমনই লোকজন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত। তখনও ধর্মীয় কুংসস্কার মানুষের মনে জোয়ার ফেলে নি। সরল সাদাসিধে জীবনযাপন করত সকলে। এমন এক সময় সংকেত কুঞ্জে দেখা হয়েছে রাধা-কৃষ্ণের। তখন দিনটা ছিল বসন্তপঞ্চমীর। আচমকাই রাধা- কৃষ্ণ খেয়াল করলেন তাঁদের উপরে কিছু ফুলের পাপড়ি ঝরে পড়ল। বিষয়টা কী জানার জন্য রাধা কৃষ্ণকে জিজ্ঞেস করল আচমকা ফুল বর্ষণের কারণ কী? তখন কৃষ্ণ মুচকি হাসলেন। তিনি চোখ বন্ধ করলেন। তিনি দেখলেন দেবলোকে সকলে হোলি খেলছে।সকলেই আবিরের রংয়ে মেতে উঠেছে। তখন তিনি রাধাকে সবটা জানালেন।তাই শুনে রাধাও বায়না ধরলেন তিনিও হোলিও খেলবেন। কিন্তু প্রেমিক কৃষ্ণ বলে ওঠেন আজ নয়, অন্য কোন দিন হোলি খেলবেন।রাধা সেইদিনের অপেক্ষা করতে লাগল।

আরও পড়ুন : রাধা-কৃষ্ণ নয়,সর্বপ্রথম দোল কে খেলেছিলেন জানেন?

শ্রীমতী রাধা রাণীর আবদার পূরণ করার দিন এল।যেহেতু কৃষ্ণ কথা দিয়েছিলেন রাধাকে তাই হোলি খেলার কথা ভাবতে লাগলেন।সময়টা ছিল ফাল্গুনি পূর্ণিমা।ওইদিন রং নিয়ে বর্ষণায় গিয়ে রাধা সহ সকল শখিদের আবির রং রাঙিয়ে দেন শ্রীকৃষ্ণ।রাধার সঙ্গে হোলি খেলার একটা ছোট্ট গল্প আছে। তা হল কৃ্ষ্ণের গায়ের রং হল ঘোর কৃ্ষ্ণবর্ণ।অনেকে নীল বর্ণও বলে থাকেন।বলা হয় ছোটবেলায় কৃ্ষ্ণ রাক্ষসী পুতনার বিষ-স্তন পান করার পর থেকেই তার দেহের রং কালোবরণ হয়ে যায়। এদিকে রাধা ও তাঁর সখীরা সকলেই গৌরবরণী।তা দেখে হিংস হল কৃ্ষ্ণের। সে তার মা যশোদার কাছে গিয়ে নালিশ জানাল রাধা ও তার শখিরা ফর্সা বলে তাঁকে রাগায়।সব শুনে যশোদা মুচকি হাসলেন। এরপর কৃষ্ণকে পরামর্শ দিলেন ‘তুই ও যা ওদের রং দিয়ে আয়। রং এ সব মিলেমিশে এক হয়ে যাবে। তখন কোন রংয়ের ফারাক থাকবে না।তখন সকলেই এক…..’ এরপরই কৃ্ষ্ণ আর তাঁর দলবল গিয়ে রাধাকে রং মাখিয়ে এসেছিলেন বর্ষণায় গিয়ে।প্রত্যুত্তরে গোপীরা লাঠি হাতে তেড়ে এসেছিল নন্দগাঁওতে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00