Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক দেহে দুই মাথা নিয়েই দিব্যি বেঁচে আছে এই কচ্ছপ

সাধারণত এই ধরণের কোনও প্রাণী বেশিদিন বাঁচে না। কিন্তু আমেরিকার ম্যাসাচুসেটসে এই বিরল কচ্ছপটি দিব্যি সুস্থ ও নিরাপদে আছে। কচ্ছপটি দেহে দুটি মাথা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণত এই ধরণের কোনও প্রাণী বেশিদিন বাঁচে না। কিন্তু আমেরিকার ম্যাসাচুসেটসে এই বিরল কচ্ছপটি দিব্যি সুস্থ ও নিরাপদে আছে। কচ্ছপটি দেহে দুটি মাথা, অর্থাৎ ধর একটিই, কিন্তু মাথা দুটি। এর কার্যকলাপ দেখে অবাক জীব বিজ্ঞানীরাও। তাঁরা প্রতিনিয়ত নজর রাখছেন কচ্ছপটির উপর। স্বাস্থ্য পরীক্ষাও হচ্ছে নিয়মিত। তবে এখনও পর্যন্ত কচ্ছপটির কোনও সমস্য়া দেখা যায়নি। দুই মুখওয়ালা কচ্ছপটি বেশ স্বাস্থ্যকর ও নিরাপদ আছে। এমনকি ভিষণ সক্রিয় তাঁর কার্যকলাপ।

ম্যাসাচুসেটসের নিউ ইংল্যান্ড ওয়াইল্ডলাইফ সেন্টার তাঁদের ফেসবুক পেজে এই ছোট্ট কচ্ছপটির ছবি শেয়ার করে লিখেছে, কচ্ছপটি ডায়মন্ডব্যাক টেরাপিনস প্রজাতির একটি কচ্ছপ। যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ম্যালাক্লেমিস টেরাপিন। এটি একটি খুব বিরল প্রজাতির কচ্ছপ। এছাড়াও এটি খুব সক্রিয় এবং সতর্ক। ওই ফেসবুক পোস্টে গবেষকরা এও লিখেছেন, যে এই ধরণের বিরল প্রাণীরা বেশিদিন বাঁচে না। কিন্তু এই দুই মাথা ওয়ালা কচ্ছপটি এই মুহুর্তে দারুণ জীবনযাপন করছে। জেনেটিক বা পরিবেশগত কারণে ভ্রূণে এই ধরনের পরিবর্তন ঘটে, যার কারণে জীবের কিছু অংশ প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়। এই বিরল অবস্থাকে বলা হয় বাইসফালি। অর্থাৎ দুই মাথাওয়ালা।

ম্যাসাচুসেটসের নিউ ইংল্যান্ড ওয়াইল্ডলাইফ সেন্টারে দুই মাথা বিশিষ্ট কচ্ছপটির বিশেষ যত্ন নিচ্ছেন গবেষকরা। জন্ম নেওয়ার পর আপাতত সপ্তাহ দুয়েক হয়ে গিয়েছে। তবুও দিব্যি হেঁটে চলে বেরাচ্ছে সেটি। গবেষকরা এক্স-রে করে এই কচ্ছপ সম্পর্কে আরও তথ্য পেয়েছেন। কারণ দুটি মাথা থাকা মানে দুটি ভিন্ন দিকে যাওয়ার সমস্যা থাকে। তাঁরা জেনেছেন, জিনের ত্রুটির কারণে কচ্ছপটির দুটি পেট তৈরি হয়েছে। একটি পেট অন্যটির তুলনায় কিছুটা উন্নত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00