Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দই চুরি’র মামলা থেকে রেহাই পেলেন ‘চিটিংবাজ’ মোল্লা ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক পালাবদলের পরে বাংলাদেশে বিচারের নামে চলছে প্রহসন। ক্ষমতা দখলের পরেই কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ জঙ্গিদের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করেছিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। কুর্সিতে আসীন হয়ে চোখ বন্ধ করে ‘প্রভু’ ইউনূসের যাবতীয় কুকর্মকে আড়াল করতে উঠেপড়ে লেগেছেন ওই কুখ্যাত বিচারপতিরা। একের পর এক মামলা থেকে রেহাই দিচ্ছেন সুদখোর মহাজন তথা চিটিংবাজ ইউনূসকে। আজ সোমবার (১৭ মার্চ) কম ওজনের দই বিক্রি করে কোটি কোটি মানুষের সঙ্গে প্রতারণা চালানোর মামলায় ইউনূসকে ক্লিনচিট দিয়েছেন হাইকোর্টের দুই বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ। দুই বিচারপতিই অবশ্য রাজাকার বাহিনীর সঙ্গে জড়িত। হাইকোর্টের ওই রায় নিয়ে ইতিমধ্যেই হাসি-তামাশা শুরু হয়েছে। দুই বিচারপতিকে অনেকে কটাক্ষ করে বলেছেন, ‘শুঁড়ির সাক্ষী মাতাল।’

দীর্ঘদিন ধরেই ইউনূসের মালিকানাধীন ‘গ্রামীণ’ এর ‘শক্তি’ ব্র্যান্ডের দইয়ে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। ওই অভিযোগ পেয়ে ২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ইউনূসের সংস্থার ১০০ গ্রামের একটি দইয়ের কাপ কেনে ঢাকা সিটি করপোরেশনের খাদ্য বিভাগ। মেপে দেখা যায়, ১০০ গ্রাম লেখা থাকলেও কাপে দই ছিল মাত্র ৬০ গ্রাম। ২০১১ সালের ১০ জানুয়ারি সংশ্লিষ্ট  দোকানের  মালিক মোহাম্মদ আবুল কাশেম, সরবরাহকারী মোহাম্মদ তুষার ও গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা দায়ের করেন সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান।

২০১১ সালের ২৭ জানুয়ারি দইয়ের ওজনে চুরির মামলায় বিচারককে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে জামিন পান ইউনূস। ওই জামিন পাওয়ার পরেই মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি। আদালত রুল জারি করে মামলাটির কার্যক্রম স্থগিত করেন। এদিন ফের হাইকোর্টে শুনানির জন্য মামলাটি ওঠে। ‘দই চোর’ ইউনূসের পক্ষে শুনানি ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। আর সরকারি আইনজীবী ছিলেন জামায়াত ইসলামী নেতা তথা ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ। ইউনূসের আইনজীবীর বক্তব্য ‘মামলায় কিছু ভুল ছিল। তাছাড়া ইউনূস ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। , তার কোনও নির্বাহী ক্ষমতা ছিল না। হয়রানির উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।’ সেই কথায় সায় দেন সরকারি আইনজীবী। এর পরেই ‘চিটিংবাজ’ ইউনূসের বিরুদ্ধে ‘দই চুরির’ মামলা খারিজ করে দেন দুই বিচারপতি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00