Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঋণে জর্জরিত, চিরকুটে অভাবের কথা লিখে স্ত্রী-দুই সন্তানকে খুন করে আত্মঘাতী ব্যাক্তি

সংসারে অভাব অনটন। স্ত্রী ও সন্তানদের মুখে দু মুঠো খাবার তুলে দিতে পারছেন না ব্যক্তি। কোনও উপায় না পেয়ে অবশেষে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার নিজে আত্মহত্যা করলেন এক ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সংসারে অভাব অনটন। স্ত্রী ও সন্তানদের মুখে দু মুঠো খাবার তুলে দিতে পারছেন না ব্যক্তি। কোনও উপায় না পেয়ে অবশেষে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার নিজে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। সংসারের অভাব অনটনের দায়ে সন্তান ও স্ত্রীকে খুন করার কথা একটি চিরকূটে লিখে রেখে আত্মঘাতী হলেন ব্যক্তি। ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং এলাকা বাসী ব্যক্তির সুইসাইড নোট খুঁজে পেয়েছেন। ঘটনাটি রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকার ঘটনা। শুক্রবার (১৫ অগস্ট) সকাল ৯ টা নাগাদ ওই এলাকার নিজের বাসভবন থেকেই তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মারা গিয়েছেন।

জানা গিয়েছে, প্রচন্ড ঋণের দায়ে এবং খাবারের অভাবে দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। নিহতরা হলেন মিনারুল ইসলাম (৩৫), মনিরা বেগম (২৮), শিশু মিথিলা খাতুন ও মাহিম (১৩)। তাদের দেহের পাশ থেকে উদ্ধারকৃত চিরকুটে মিনারুল লিখেছেন, “আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলেমেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভাল। কারও কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারও কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।”

স্থানীয়রা জানিয়েছেন, দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। ঋণে জর্জরিত হয়ে অভাব অনটন ও খাবার সংকটে তাঁরা এ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00