Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভূত’ আতঙ্কে আত্মঘাতী! যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে চোখ খোলা থেকে রাতে ঘুমের মধ্যেও দেখতে পেতেন অশরীরী কারও অস্তিত্ব। রাস্তাঘাটে যখন তখন তাঁর দেখা মিলত ভূতের সঙ্গে! শুধু তাই নয়, ঘুমিয়ে থাকার সময়ে স্বপ্নেও নাকি অশুভ আত্মা তাঁকে ডেকে বেরাত! এমন আজব সমস্ত কথা পরিবারের সদস্যদের মাঝেমাঝেই বলতেন পেশায় কলমিস্ত্রি বিশু বিশ্বাস (৩৩)।

এই সব ভূত বা কুসংস্কার নিয়ে মাথা ঘামাতেন না পরিবার। কিন্তু তাঁর যে যথাযথ চিকিৎসা প্রয়োজন, সেটা তাঁরা করাননি। শেষ পর্যন্ত বাড়ির লোকের অলক্ষ্যেই শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ওই ব্যক্তি। মৃত্যুর আগেও ভূতের ভয়ের কথা বলে যান স্ত্রী ও বোনকে। শনিবার সকালে ঘটনাটি ঘটে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস কলোনি এলাকায়। বাড়ির একমাত্র রোজগেরের মৃত্যুতে পাঁচ বছরের ছেলেকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী মালা বিশ্বাস। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, এ দিন সকালে স্ত্রীকে মুদিখানা থেকে মুড়ি আনতে বলে শোওয়ার ঘরে সিলিং-এর সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মঘাতী হন বিশু।

মৃতের স্ত্রী মালা জানিয়েছেন, “মুদিখানার দোকান থেকে ফিরে এসে দেখি ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে দরজা না খোলায় প্রতিবেশীদের দিয়ে সেটি ভাঙা হয়। দেখা যায়, ঘরে স্বামীর ঝুলন্ত দেহ। বিয়ের পর থেকে এ রকম সমস্যা ছিল না। তবে কয়েক মাস ধরে আমাকে ভূতের ভয়ের কথা বলতেন স্বামী। সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোতেন না। স্বপ্নেও নাকি অশুভ আত্মা তাঁকে ডাকছে বলে জানাত।

এলাকার এক গুণীনের কাছেও নিয়ে গিয়েছিলাম। কিন্তু কোনও লাভ হয়নি। এ দিন সকালেও ভূতের ভয়ে কাঁপছিল। আমাকে পাশের মুদির দোকান থেকে মুড়ি, চা পাতা, চিনি কিনে আনতে বলে।” শাশুড়ি পুষ্পা হালদারের কথায়, “জামাই খুব ভাল ছিল। কোনওদিন অশান্তি করেনি। কোনও নেশাও ছিল না। ওর আচরণে কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি।”

মৃতের বোন রিঙ্কি চৌধুরী জানান, মাঝেমধ্যেই দাদা ভূতের কথা বলতেন। ওর চিকিৎসার প্রয়োজন ছিল। বাড়ির লোকেরা প্রস্তুতি নিচ্ছিল। আচমকা এমন ঘটে গেল। ভূতের বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সুনীল দাস বলেন,’ওই ব্যক্তির মানসিক সমস্যা থাকতে পারে। চিকিৎসকের পরামর্শ নিলে হয়তো এ রকম ঘটনা ঘটত না।’

মালদার মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক এম মাহাতোর বক্তব্য, “সুস্থ মানুষকেও অনেক সময়ে অসংলগ্ন আচরণ করতে দেখা যায়। এটাকে ‘ফাসমোফোবিয়া’ অর্থাৎ ভূতের ভয়ে উদ্বেগজনিত ব্যাধি বলা যেতে পারে। হঠাৎ করে চোখের সামনে কোনও দুর্ঘটনায় মৃত্যু অথবা রক্তপাত দেখা কিংবা ঘনিষ্ঠ কারও মৃত্যুর ঘটনা অনেক সময়ে মস্তিষ্কে আঘাত করে। তার প্রভাবে এমন হতে পারে। চিকিৎসকদের পরামর্শ নিলে এই অসুখের প্রতিকার সম্ভব।”

ভূত খুঁজতে বাংলার বুথে বুথে টিম পাঠাবে বিজেপি

মালদাতে রহস্য মৃত্যুর কিনারা করতে কবর থেকে তোলা হলো মৃতদেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00