Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুগ যুগ ধরে প্রতিবেশি এই রাজ্যেই লুকনো আছে কর্ণের কবচ-কুণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি : মহাভারত যুদ্ধে কর্ণের ভুমিকা কে না শোনে নি ? তিনি ছিলেন কুন্তীর জ্যেষ্ঠ পুত্র। সেই সঙ্গে তিনি ছিলেন মহাবীর যোদ্ধা। এমনকী অর্জুনের থেকেও মহাশক্তিধর ছিলেন কর্ণ। সূর্যদেবের আশির্বাদপ্রাপ্ত কর্ণ ছিলেন দানবীর। মহাভারতের ট্র্যাজিক নায়ক কর্ণ জন্মেছিলেন কবচ-কুণ্ডল নিয়েই। এই কবচ-কুণ্ডল তাঁর সঙ্গে থাকলে কারোর পক্ষেই কর্ণকে বধ করা সম্ভব ছিল না। এইকথা সকলেই জানত। আপনি কী জানেন কবচ থাকা স্বত্তেও কেন মৃত্যু হয়েছিল কর্ণের ? আর সেই কবচই বা কোথায় আজও লুকায়িত আছে ?

কর্ণের কবচ-কুণ্ডলের সামনে অর্জুনের কোন শক্তিও কাজ করত না এইকথা খুব ভাল করে জানত ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ।তাই বুদ্ধি করে ছলে-কৌশলে সেই রক্ষাকবচ হাতিয়ে নেওয়ার ছক কষেছিল শ্রীকৃষ্ণ। এই কাজে তাঁকে সাহায্য করেছিল দেবরাজ ইন্দ্র। কর্ণের থেকে কবচ-কুণ্ডল নিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছিলেন দেবরাজ ইন্দ্র।  কিন্তু কীভাবে এই কাজ সম্ভব এইকথা ভেবে এক মহাফন্দি আঁটলেন তিনি।

দেবরাজ ইন্দ্র জানত যে, কর্ণের কাছে কেউ কিছু প্রার্থনা করলে কর্ণ কখনোই তাঁকে খালি হাতে ফেরাতেন না। তাই ইন্দ্র যখন ব্রাহ্মণের ছদ্মবেশ নেন। এরপর কর্ণের কাছে গিয়ে প্রাথর্ণা করেন তাঁর কবচ-কুণ্ডলটি দান করার জন্য। কর্ণ ছদ্মবেশি ইন্দ্রকে চিনতে পারেন। তিনি চাইলে ইন্দ্রকে ফিরিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তা করলেন না। কবচ ছাড়া তাঁর মৃত্যু নিশ্চিত জেনেও ইন্দ্রের হাতে নিজের কবচ-কুণ্ডল তুলে দেন তিনি।

কর্ণের এমন কর্মে মুগ্ধ হয়ে যান ইন্দ্র। তিনি কর্ণকে আশীর্বাদ করে এক বিশেষ অস্ত্র দেন। এই অস্ত্র যাঁর উদ্দেশ্যে নিক্ষেপ করা হবে, তাঁর মৃত্যু অবধারিত।কিন্তু মাত্র একবারই এই অস্ত্রের ব্যবহার সম্ভব। কর্ণ এই অস্ত্র অর্জুনের জন্য রাখলেও যুদ্ধের সময় ঘটোৎকচের হাত থেকে গোটা কৌরব সেনাকে রক্ষা করতে সেই অস্ত্রের প্রয়োগ করেছিলেন।

আরও পড়ুন : সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ, আপনার পায়ে এই চিহ্নগুলো আছে কিনা নিজেই দেখে নিন

কর্ণের থেকে কবচ-কুণ্ডল হরণ করে স্বর্গে যেতে পারেন নি ইন্দ্র ? কেননা প্রতারণা করে সংগ্রহ করা কোনও বস্তু স্বর্গে নিয়ে যাওয়া যায় না। তাই ইন্দ্র কবচ-কুণ্ডল সমুদ্রের তলায় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন। সমুদ্রদেব ও সূর্যদেব মিলে এই কবচ-কুণ্ডল সুরক্ষিত রাখার দায়িত্ব নেন। কথিত আছে, আজও সমুদ্রের গভীরে লুকায়িত রয়েছে কর্ণের এই রক্ষাকবচ। মনে করা হয় পুরীর কাছে কোনারকে সমুদ্রের নীচে আজও লুকনো আছে এই কবচ-কুণ্ডল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00