Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘোড়ার সঙ্গে দুর্ব্যবহার, স্কুল থেকে বহিষ্কৃত শিক্ষিকা

পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা বছর ৩৭-এর ওই মহিলা দুই সন্তানের মা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘোড়ার সঙ্গে দুর্ব্যবহার করায় এবার চাকরি খোয়াতে হল প্রাইমারি স্কুলের এক শিক্ষিকাকে। জানা যাচ্ছে, সম্প্রতি ওই শিক্ষিকা একটি ঘোড়াকে লাথি মেরেছিলেন। ইন্টারনেটে এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হ্যেছে। আর তার জেরেই চাকরি গিয়েছে ওই শিক্ষিকার। এখানেই শেষ নয়, ওই মহিলার বিরুদ্ধে প্রাণী অপব্যবহারের (আনিম্যাল অ্যাবইউজ) মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে বলে খবর। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের (UK) লিচেস্টারশায়ারে। অভিযুক্ত ওই মহিলার নাম সারা মোল্ডস। পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা বছর ৩৭-এর ওই মহিলা দুই সন্তানের মা।

চলতি বছরের শুরুতেই তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে অশ্বারোহণের ব্যবস্থাও ছিল। সারা ওই অনুষ্ঠানেই ঘোড়ার পিঠে চড়তে যান। কিন্তু না পারায় তিনি রেগে গিয়ে একটি ঘোড়াকে লাথি মারেন। ঠিক সেই মুহূর্তের ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় কেউ আপলোড করে দেয় এবং মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। আর সেই ভিডিওটিতে নজর পড়তেই সারার বিরুদ্ধে সরব হয় বিশ্বের বৃহত্তম অশ্বারোহী যুব সংগঠন পনি ক্লাব। এই সংগঠন সারার এই ব্যবহারের তীব্র নিন্দা করে বিষয়টি তাঁর স্কুল কর্তৃপক্ষকে জানায়। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে স্কুল কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ ৬ সপ্তাহ ধরে তদন্ত চলার পরে শেষমেশ স্কুল স্কুল কর্তৃপক্ষের সদস্যরা সারাকেই দোষী সাব্যস্ত করে এবং তাঁকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। 

তবে শুধু চাকরি খোয়ানোতেই থেমে থাকেনি বিষয়টি। সারার  প্রতিবেশীদের দাবি, সোশ্যাল মিডিয়ায় সারার ওই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তিনি একাধিক হুমকি ফোন পেতে শুরু করেন। এমনকি অনেকে তাঁকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। তাই শেষমেশ সারা তাঁর দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে কোনও অজানা জায়গায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00