Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উলটপুরাণ! শেখ মুজিবের নাম পুনর্বহালের দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে কোমর কষে ঝাঁপিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। দেশের নোট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবের নাম মুছে দেওয়া হয়েছে। এমনকি সরকারি ও বেসরকারি অফিস থেকে ছুড়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি। রেহাই মেলেনি বাকি মুক্তিযোদ্ধাদেরও। দেশ জুড়ে যখন মুজিবকে মুছে ফেলার কর্মযজ্ঞ চলছে তখন উল্টোপথে হাঁটল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের দাবি জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান  জানিয়ছেন, ‘পড়ুয়াদের স্মারকলিপি পেয়েছি। সরকারের শীর্ষ মহলের কাছে ওই স্মারকলিপির কপি পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে।’

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি জাহহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের চারটি আবাসিক হলের নামফলক মুছে দেয় জামায়াত ইসলামের সন্ত্রাসী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। ওই চারটি হল হলো-শেখ রাসেল হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। মৌলবাদী ও মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সংগঠনের দাবি মেনে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নাম থাকা চারটি আবাসিক হলের নাম বাতিল করে সিন্ডিকেট।

দীর্ঘ তিন মাস বাদে চারটি হলের নাম পুনর্বহালর দাবিতে সরব হয়েছে পড়ুয়ারা। উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, ‘১৯৭১ এর মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন একই মুক্তির বোধ থেকে উৎসারিত। ৭১ ও ২৪ প্রতিদ্বন্দ্বী নয় বরং একই মুক্তির বোধের পরিচায়ক। তাই বঙ্গন্ধুর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি যার নেতৃত্বে বাংলাদেশ ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছে তাকে অস্বীকার করে ৭১ ও ২৪ কে প্রতিদ্বন্দ্বী অবস্থানে দাঁড় করানো অপচেষ্টা। যা প্রকৃতপক্ষে স্বৈরাচারী ‘রেজিমেরই’ মনেবৃত্তি। এই অপচেষ্টা পতিত স্বৈরাচারের পক্ষে যাবে।”

স্মারকলিপিতে আরও বলা হয়, “আমরা সর্বকালের (৭১ থেকে ২৪) মুক্তির বোধের প্রতি শ্রদ্ধাশীলরা তা হতে দিতে পারি না। ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান এর মুক্তিকামী বোধের প্রতি সম্মান জানিয়েই আমাদের এই প্রস্তাবনা। তাই, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রস্তাবনা ব্যক্ত করছে।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00