Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেক্স টয়ের বদলে কাচের গ্লাস, চরম ভোগান্তি মহিলার

শেষমেশ পরীক্ষা করার পর দেখা যায় মহিলার ব্লাডারে কোনও স্টোন নয় বরং আটকে রয়েছে একটি কাচের গ্লাস। সেক্স টয়ের বদলে কাচের গ্লাস।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেক্স টয় হিসাবে কাচের গ্লাসের ব্যবহার। ৪ বছর চরম ভোগান্তির শিকার হলেন তিউনিশিয়ার এক মহিলা। দীর্ঘদিন ধরে মূত্রনালীর সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। মনে করেছিলেন তার হতো মূত্রনালীতে কোনওরকম সংক্রমণ হয়েছে। অতঃপর তিনি দ্বারস্থ হন চিকিৎসকের। দেখা যায় মহিলার ব্লাডারে আটকে রয়েছে অতিকায় একটি স্টোন। যা দেখে রীতিমত ধন্দে পড়ে চিকিৎসকেরা। এত বড় স্টোন ব্লাডারে কীভাবে হওয়া সম্ভব? শেষমেশ পরীক্ষা করার পর দেখা যায় মহিলার ব্লাডারে কোনও স্টোন নয় বরং আটকে রয়েছে একটি কাচের গ্লাস।

কিন্তু কীভাবে সেই কাচের গ্লাস শরীরে ঢুকল তাঁর? জানা যাচ্ছে, ডাক্তারদের ওই মহিলা জানিয়েছেন বছর চারেক আগে সেক্স টয় হিসাবে ওই কাচের গ্লাস তিনি ব্যবহার করতেন। দুর্ঘটনাবশত যোনিপথের পরিবর্তে মূত্রনালীতে তা ঢুকিয়ে ফেলেছিলেন। আর তা থেকেই এই বিপত্তি। মেডিক্যাল জার্নাল ‘সায়েন্স ডাইরেক্ট’য়ে জানানো হয়েছে গ্লাসটি ছাড়াও নাকি ওই মহিলার মূত্রনালীতে ৮ সেন্টিমিটারের বড় একটি স্টোনও ছিল। যা থেকে অনেক বড় বিপদ ঘটে যেতে পারত। 

অবশেষে তিউনিশিয়ার শহর এসফ্যাক্সের হাবিব বোর্গিবা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে স্টোন ও ওই কাচের গ্লাস মূত্রনালী থেকে বের করে আনেন। এরপর কোনও সমস্যা সৃষ্টি হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন যে এরকম সমস্যা অনেক ক্ষেত্রেই দেখা যায়। অনেক সময় নানা অঘটন ঘটে যাওয়ার পরেও অনেকে ডাক্তারের কাছে যেতে চাননা । যদিও এক্ষেত্রে বরাত জরে বেঁচে গিয়েছেন মহিলা।  

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00