Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আধারে নাম ‘মধু কা পাঁচওয়া বাচ্চা’, ভর্তি নিচ্ছে না কোনও স্কুল

আরতির স্কুলে ভর্তির বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ব্লক শিক্ষা আধিকারিক অশোক পাঠক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নাম আরতি, কিন্তু আধার কার্ডে নাম এসেছে ‘মধু কা পাঁচওয়া বাচ্চা’ অর্থাৎ মধুর পঞ্চম সন্তান। আধারের এই ভুলে চরম বিপাকে পড়েছে উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা বছর চারেকের ছোট্ট একটি মেয়ে এবং তাঁর গোটা পরিবার। জানা যাচ্ছে, আধার কার্ডে এই নাম বিভ্রাটের কারণে কোনও সরকারি স্কুলই ভর্তি নিচ্ছে না আরতিকে। সত্যি সত্যিই আরতির মায়ের নাম মধু এবং সে মধু নামের ওই মহিলার পঞ্চম সন্তান। কিন্তু আধার কার্ডে নামের জায়গায় কীভাবে লেখা হল এই তথ্য, কেনই বা নামের পরিবর্তে লেখা হল ‘মধু কা পাঁচওয়া বাচ্চা’ সেটা নিয়ে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। একইভাবে এই অদ্ভুত অভিযোগ শুনে রীতিমতো হতবাক মুখ্যমন্ত্রীর অফিসের আধিকারিকরাও। 

আরতির মা মধু সম্প্রতি এই ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি আমার মেয়েকে ভর্তি করতে সম্প্রতি একটি সরকারি স্কুলে গিয়েছিলাম। শিক্ষক আমার মেয়ের আধার কার্ডে উল্লিখিত নাম নিয়ে মজা করেছেন কারণ তাতে নামের জায়গায় লেখা রয়েছে যে সে আমার পঞ্চম সন্তান। এই কারণে স্কুল কর্তৃপক্ষ আমার মেয়েকে সেখানে ভর্তিও নেয়নি।’ 

এই সমস্যার সমাধানে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস। ইতিমধ্যেই জারি করা হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তি। যেখানে লেখা হয়েছে, ‘বুদাউন জেলার রায়পুর গ্রামের বাসিন্দা দীনেশ তার মেয়ে আরতিকে স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন। কিন্তু আরতির আধার কার্ডে তার নামের জায়গায় লেখা ছিল ‘মধু কা পাঁচওয়া বাচ্ছা’, যে কারণে স্কুল তাকে ভর্তি করেনি। বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছলে তিনি প্রাথমিক শিক্ষা দফতরকে মেয়েটিকে অবিলম্বে স্কুলে ভর্তি করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আরতিকে স্কুলে ভর্তি নেওয়া হয়েছে এবং স্কুলের রেজিস্ট্রেশনে তার নাম আরতিই লেখা হয়েছে যেটা আরতির অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে। এই মুহূর্তে আরতি ওই সরকারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।’ 

আরতির স্কুলে ভর্তির বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ব্লক শিক্ষা আধিকারিক অশোক পাঠক। তিনি এই প্রসঙ্গে বলেন, গত ২ এপ্রিল আরতির আধার কার্ড সংশোধন করা হয়। তারপরেই তাকে স্কুলে ভর্তি নেয় স্কুল কর্তৃপক্ষ। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00