Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমুদ্রায়ন: বিজ্ঞানীদের নিয়ে এই প্রথম গভীর সমুদ্রে যাবে ভারতীয় যান

এই প্রথম বিজ্ঞানীদের নিয়ে সমুদ্র যান যাবে গভীর তলদেশ পর্যন্ত। ভারতের প্রথম সমুদ্রায়ন প্রকল্পের সূচনা হয়েছে চেন্নাইতে। ন্যাশানাল ইনস্টিটিউট অফ ওসান টেকনোলজির

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর সমুদ্রে বিভিন্ন বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণার নিরিখে এবার নতুন অভিযান শুরু করল ভারত। এই বিষয়ে গবেষণা ক্ষেত্রে ভারত এবার এলিট দেশগুলির পাশে চলে এল। আমেরিকা, চিন সহ ৬টি দেশের সঙ্গে পাল্লা দিয়ে চলবে এই সমুদ্র বিজ্ঞান গবেষণা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ‘সমুদ্রায়ন’ নামে এই নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি জানিয়েছেন, গগনায়ন প্রকল্পের আওতায় একজন ভারতীয় যখন পৌঁছে যাচ্ছেন মহাকাশে, তেমনই ভারতবর্ষের মানুষই এবার পৌঁছে যাবেন গভীর সমুদ্রে। তবে এবার আর শুধু যন্ত্র নয়, বিজ্ঞানীরাও পৌঁছে যাবেন গভীর সমুদ্রে। নতুন জলযানে তিনজন বিজ্ঞানী সমুদ্রের তলদেশে যাত্রা করতে পারবেন। 

এই প্রথম বিজ্ঞানীদের নিয়ে সমুদ্র যান যাবে গভীর তলদেশ পর্যন্ত। ভারতের প্রথম সমুদ্রায়ন প্রকল্পের সূচনা হয়েছে চেন্নাইতে। ন্যাশানাল ইনস্টিটিউট অফ ওসান টেকনোলজির আওতায় এই প্রকল্পে খরচ পড়ছে প্রায় ৬ হাজার কোটি টাকা। সমুদ্রের গভীরে যেতে পারে এমন একটি জলযান বা ডুবোজাহাজ তৈরি করেছে ভারত। যার নাম দেওয়া হয়েছে মৎস-৬০০০, এটি চড়েই সমুদ্রের অতলে পারি দেবেন বিজ্ঞানীরা। আপৎকালীন পরিস্থিতিতে এই জলযান ১২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকতে পারবে সমুদ্রের গভীরে। এই সময়সীমাকে ৯৬ ঘণ্টা পর্যন্ত বাড়িয়ে দেওয়া যাবে প্রয়োজন মতো। জানা যাচ্ছে মৎস-৬০০০ জলযানটি সমুদ্রের অতলে এক হাজার থেকে সাড়ে পাঁচ হাজার মিটার গভীরতায় গিয়েও এটি কাজ করতে পারবে। গবেষণার জন্য বিভিন্ন ধরণের যন্ত্রপাতি ও সেন্সর লাগানো হয়েছে ওই জলযানে। আগামী ৫ বছরের সমুদ্র গবেষণার জন্য ইতিমধ্যেই ৪,০৭৭ কোটি টাকা বাজেট বরাদ্দ করা করেছে কেন্দ্রীয় সরকার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00