Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিকিৎসকদের কেরামতি, দিব্যি চলা-ফেরা করছেন মেরুদণ্ডহীন

তিনজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনায় পা গুরুতর জখম হয়। দুর্ঘটনার ধাক্কা মেরুদণ্ড অসাড় হয়ে গিয়েছিল। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দৌলতে তিনি একজন সুস্থ মানুষের মতো হেঁটেচলে বেড়াচ্ছেন। মেরুদণ্ডে বসান হয়েছে ইলেকট্রড,। এমনই আশ্চর্য খবর দিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০১৭-য়ে মাইকেল রোক্যাট্টি এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। ধরেই নিয়েছিলেন জীবন আর পাঁচজনের মতো যাপন করতে পারবেন না। কিন্তু চিকিৎসকেরা অভয় দিয়ে বলেছিলেন, আর পাঁচজন যেভাবে চলাফেরা করে, সেও পারবে। চিকিৎসকেরা জানান, মেরুদণ্ডে ইলেকট্রড, বসালেই সে হাঁটাচলা করতে পারবে। চিকিৎসকের প্রস্তাবে সম্মতি জানান মাইকেল। কয়েক ঘণ্টার অপারেশনে মাইকেলের মেরুদণ্ডে তারা ইলেকট্রড, প্রতিস্থাপন করেন। আপাতত সে একটি রিহ্যাব সেন্টারে দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। জানিয়েছে, এটাই এখন তাঁর দৈনন্দিন রুটিন। দ্য গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদন অনুসারে, এই ইলেকট্রড তৈরি করেছে লুসান বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিশেষজ্ঞ অধ্যাপক গ্রেগয়ের কোর্টাইন এবং ওই বিশ্ববিদ্যালয়ের স্নায়ুশল্যচিকিৎসক অধ্যাপক জোসেলাইন ব্লক। এখনও পর্যন্ত এই ইলেক্ট্রোড মাইকেলকে নিয়ে তিনজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ২৯ থেকে ৪১-য়ের মধ্যে।

কীভাবে কাজ করে এই ইলেক্ট্রোড?

এই যন্ত্র থেকে তৈরি হয় তরঙ্গ বা পালস। যা মেরুদণ্ডের বিভিন্ন শিরা-উপশিরাকে সচল করে। মেরুদণ্ড থেকে ওই তরঙ্গ পা এবং টরসোয় পৌছে সেখানকার শিরা-উপশিরাকে সচল করে তোলে। এই যন্ত্রে রয়েছে ছোট একটি ট্যাবলেট, যার কাজ হল কিছু নির্দেশ পাঠানো। বিবিসির প্রতিবেদন বলছে, এই যন্ত্র কারও শরীরে প্রতিস্থাপন করলে সে ব্যক্তি সাঁতারও কাটতে পারবেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00