Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাগাতার ধর্ষণের শিকার, অতিষ্ট হয়ে নরপিশাচ শ্বশুরের যৌনাঙ্গ কেটে দিলেন বউমা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিয়ের পর থেকে প্রায়শই শ্বশুরের যৌনলিপ্সার শিকার হতে হচ্ছিল। স্বামীকে জানালেও কোনও সুরাহা হয়নি। উল্টে শ্বশুরের নামে মিথ্যা বদনাম দেওয়ার অভিযোগে নির্যাতন জুটছিল। শেষ পর্যন্ত নরপিশাচ শ্বশুরের হাত থেকে বাঁচতে চরম পথই বেছে নিলেন বউমা। শনিবার (৮ ফেব্রুয়ারি) ধর্ষণের চেষ্টা চালানোর সময়েই ব্লেড দিয়ে নরপিশাচ শ্বশুরের যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে দিলেন বউমা। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় নরপিশাচ শ্বশুরকে ভর্তি করা হয়েছে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাটের বিরাহীমপুর গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্ত বউমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

জেরায় অভিযুক্ত ফাতেমা বেগম (৩০) তদন্তকারীদের জানিয়েছেন, বিয়ের পর থেকেই শ্বশুর শাহজালাল প্রামাণিক (৬৫) তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতেন। বার বার আপত্তি জানালেন শোনেননি। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে শ্বশুর শাহ জামাল তাকে জোর করে টেনে শোওয়ার ঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। সেই সময় আগে থাকতেই নিজের কাছে রাখা ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ কেটে দেন তিনি। পরে শাহ জামালের চিৎকারে পড়শিরা ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। শ্বশুরের যৌন লিপ্সার হাত থেকে নিষ্কৃতি পেতেই ওই কাজ করেছেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকি‍ৎসক আহসান হাবীব সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার রাত পৌনে ১০টা নাগাদ আহত শাহ জামাল প্রামাণিককে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছেন। তার পুরুষাঙ্গের গোড়ার দিকের প্রায় ৪ সেন্টিমিটার অংশ কেটে গিয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পুরুষাঙ্গে আটটি সেলাই দেওয়া হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক এ বিষয়ে বলেছেন, ‘শাহ জামাল প্রামাণিক নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাহ জামালের ছেলের স্ত্রীকে আটক করা হয়েছে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00