Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাঁদের মাটিতে ‘রহস্যময় কুঁড়েঘর’! ছবি পাঠাল চিনা রোভার

‘রহস্যময় কুঁড়েঘর’, তাও আবার জনমানবশূন্য চাঁদের মাটিতে। এমনই এক রহস্যময় বস্তুর সন্ধান পেল চিনা ইউতু ২ রোভার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘রহস্যময় কুঁড়েঘর’, তাও আবার জনমানবশূন্য চাঁদের মাটিতে। এমনই এক রহস্যময় বস্তুর সন্ধান পেল চিনা ইউতু ২ রোভার। ওই রহস্যময় বস্তুটির ছবিও পাঠিয়েছে চাঁদের মাটিতে অনুসন্ধানকারী চিনা রোভার। স্পেস.কমের একটি প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভন কারমার ক্রেটারে কাজ চালাচ্ছে চিনা ইউতু ২ রোভার। যা চাঁদের অন্যতম বড় এবং গভীরতম গর্ত। সেখানেই কুঁড়েঘরের আকারের একটি বস্তুর ছবি তোলে ইউতু ২ রোভার। আপাতত যেখানে সেই রোভার আছে, তার ৮০ মিটার দূরে সেই রহস্যময় বস্তুর হদিশ মিলেছে বলে দাবি চিনা মহাকাশ বিজ্ঞানীদের।

                      এই সেই ছবি, যা প্রকাশ করেছে চিনা জাতীয় মহাকাশ সংস্থা

চিনা জাতীয় মহাকাশ প্রশাসনের অনুমোদন প্রাপ্ত চ্যানেলে এই মর্মে একটি প্রতিবেদন সম্প্রচারিত হয়েছে। তাতেই ওই রহস্যময় বস্তুর ছবি দেখানো হয়েছে। আচমকা উত্তরের আকাশে একটি রহস্যময় ঘনক দেখা গিয়েছে। সেটা এমনভাবে আছে, দেখে মনে হচ্ছে যে সেটা যেন একটা ‘রহস্যময় কুঁড়েঘর’। যা আচমকাই সামনে এসেছে বলে দাবি চিনা মহাকাশ বিজ্ঞানীদের। এর ছবি প্রকাশিত হওয়ার পরই চাঞ্চল্য ছড়িয়েছে বিজ্ঞানীমহলে। কেউ কেউ বলছেন, চাঁদে আসা কোনও রোভার ক্রাশল্যান্ডিংয়ের ফলেই এটি তৈরি হয়েছে। আবার কেউ কেউ এটাকে ভিনগ্রহের বলেও দাবি করছেন। উল্লেখ্য, ২০১৮ সালে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল ইউতু ২ রোভার। ২০১৯ সালের ২ জানুয়ারি প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে ভন কারমার ক্রেটারে অবতরণ (সফট ল্যান্ডিং) করেছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00