Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নামও বদলে ফেললেন হিন্দু থেকে মুসলিম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বছর দেড়েক আগেই ধর্ম পরিবর্তন করে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (Jagannath University) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক (Assitant Professor) রিতু কুণ্ডু (Ritu Kundu)। আর মঙ্গলবার নিজের নামও বদলে ফেললেন। এখন থেকে তিনি আয়শা জাহান (Aaysha Jahan) হিসেবেই পরিচিত হবেন। আজ মঙ্গলবার ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট (First Class Magistrate) দেবদাস চন্দ্র অধিকারীর (Debdas Chandra Adhikari) কাছে দেওয়া হলফনামার (Affadavit) মাধ্যমে স্বেচ্ছায় নাম পরিবর্তন করেছেন ধর্মান্তরিত ওই শিক্ষিকা।

নীলফামারী (Nilphamari) জেলার নালশমারী উপজেলার বাসিন্দা দুলাল কান্তি কুণ্ডু (Dulal Kanti Kundu) ও মালা কুণ্ডুর (Mala Kundu) কন্যা রিতু কুণ্ডু (Ritu Kundu) গত বছরের ১৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের কথা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে ২০১৩ সালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে লেকচারার হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৭ সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে শিক্ষকতা করছেন রিতু কুণ্ডু। ইসলাম ধর্ম গ্রহণের পরে  নিজের নাম রিতু কুন্ডু ধর্মান্তরিত হয়ে নিজের নাম আদ্রিতা জাহান রিতু রেখেছিলেন।

পরিবার ও বন্ধু-বান্ধবদের বিরোধিতা সত্বেও ইসলাম ধর্ম গ্রহণে অবিচল ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। এদিন অবশ্য বাবা-মায়ের দেওয়া নামও নিজের জীবন থেকে মুছে দিয়েছেন তিনি। সাংবাদিকদের জানিয়েছেন এখন থেকে আয়শা জাহান হিসেবে পরিচিত হবেন তিনি।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00