Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বামী হারিয়েছেন, এবার পাঁচ ছেলেও হারালেন মা

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার ভোর পাঁচটায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ১০দিন আগে বাবা সুরেশচন্দ্র শীল গত হয়েছেন। তাঁর শ্রাদ্ধানুষ্ঠান শেষ করে একসঙ্গে বাড়ি যাচ্ছিল পাঁচ ছেলে। দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল একসঙ্গে পাঁচজনের। শোকে পাথর মা। সন্তানের মৃত্যুর খবর শুনে মা বারে বারে জ্ঞান হারিয়ে ফেলছেন।

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার ভোর পাঁচটায়। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজরায় হাসপাতাল সংলগ্ন হাসিনাপাড়ায়। মৃতরা হলেন অনুপম সুশীল (৪৩), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০)এবং প্রলয় সুশীল (২৬)। ঘটনায় দুজন আহতে হয়েছেন। এরা পরিবারের মেয়ে হিরারানি সুশীল (৩৮)ও রক্তিম সুশীল (৩৩)।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন ছিল মঙ্গলস্নান। পরিবারের সকলে বঙ্গবন্ধু সাফারি পার্কের কাছে ডুলাহাজরা মহাশ্মশানে যাওয়ার জন্য মালুমঘাটে রাস্তা পার হচ্ছিল। সেই সময় চকরিয়া থেকে কক্সবাজারমুখী একটি তরকারিবোঝাই পিকআপভ্যান পাঁচভাইকে পিষে দেয়। কক্সবাজারের চকরিয়া মালুমঘাট থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার সাফায়ত হোসেন জানান, পারিবারিক পুজো দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয়সড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান ওই পাঁচজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে চাঁরজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় আরও এক ভাইয়ের। আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আরও পড়ুন সাবাশ! বাঘের মুখ থেকে সঙ্গীকে বাঁচিয়ে আনলেন দুই ম‍ৎস্যজীবী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00