Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দরকার বংশবিস্তার, গান শুনিয়ে বাঁদরদের প্রজননে উৎসাহ দেওয়ার চেষ্টা

রীতিমতো লাইভ অনুষ্ঠান হল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গান যে মানুষের মন ভালো করে দেয়, তা আমাদের সবার জানা। পশুপাখিরাও সুর ভালোবাসে। এবার সেই পরীক্ষা খাতায়-কলমে প্রয়োগ করল ইংল্যান্ডের দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ। বাঁদরদের প্রজননে উৎসাহ দিতে ভাড়া করা হল গায়ক। রীতিমতো লাইভ অনুষ্ঠান হল।

সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, সেখানে বারবাকি ম্যাকাকু নামে এক বিশেষ প্রজাতির বাঁদর রয়েছে। সাধারণভাবে এদের দেখা যায় উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে। কিন্তু যথেচ্ছ গাছ কাটা এবং চোরাকারীদের জন্য এই প্রজাতির বাঁদরের সংখ্যা ক্রমেই কমে আসছে।  এই সময়টা বাঁদরের প্রজননের উপযুক্ত সময়। তাই, গান শুনিয়ে তাদের প্রজননে উৎসাহ দেওয়ার চেষ্টা চলছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ডেভ ল্যার্গি নামে বিশিষ্ট এক কণ্ঠসঙ্গীত শিল্পীকে ভাড়া করে নিয়ে আসার পরিকল্পনা নেয় দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ।এর গলা অনেকটা মার্ভিন গেইয়ের মতো। এই শিল্পীর গাওয়া বহু গান জনপ্রিয়তা লাভ করেছে। তার মধ্যে রয়েছে ‘সেক্সুয়াল হিলিং’, ‘লেটস গেট ইট অন।’ শিল্পীর গলায় গান শুনে বাঁদরদের মনে একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। ফরেস্ট কর্তৃপক্ষ তাদের টুইটার অ্যাকাউন্টে সেই বিরল মুহূর্তের একটি ভিডিয়ো পোস্ট করেছে।

পাশাপাশি তারা তাদের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে এই অবলাজীবদের আচার-আচারণের কিছু পরিবর্তনের কথাও। তাদের টুইট, ‘বেশ কয়েকটি বারবেরি ম্যাকাউকে প্রজননে উৎসাহ দিতে গায়ক ভাড়া করে গান শোনানো হয়েছিল। পরীক্ষার ফল খুবই ইতিবাচক। আশা করা যায়, যে উদ্দেশ্য নিয়ে এই পরিকল্পনা, আশা করা যায় তা সফল হবে।’

আরও পড়ুন চিকিৎসকদের কেরামতি, দিব্যি চলা-ফেরা করছেন মেরুদণ্ডহীন

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00