Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবা পেট্রল পাম্পের হেল্পার, মেয়ে আইআইটি কানপুরের কৃতী

প্রতিভা ও অধ্যবসায় থাকলে কী না করা যায়। সেই কথা ফের প্রমান করে দিলেন আর্যা রাজাগোপালন। কেরলের এক সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে আর্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিভা ও অধ্যবসায় থাকলে কী না করা যায়। সেই কথা ফের প্রমান করে দিলেন আর্যা রাজাগোপালন। কেরলের এক সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে আর্যা। বাবা ইন্ডিয়ান অয়েল প্রেট্রল পাম্পের একজন অস্থায়ী কর্মী। সেই মেয়েই কৃতিত্বের সঙ্গে দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি কানপুরে (IIT Kanpur) স্থান করে নিয়েছে। উচ্চশিক্ষার জন্য দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান আইআইটি কানপুর। ইন্ডিয়াল অয়েল কর্পোরেশনের চেয়ারম্য়ান শ্রীকান্ত মাধব বিদ্যা তাঁদের পাম্পের সামনে বাবা ও মেয়ের ছবি সহ একটি পোস্ট শেয়ার করেছেন টুইটারে। এরপরই আর্যার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

টুইটারে ইন্ডিয়াল অয়েল কর্পোরেশনের চেয়ারম্য়ান লিখেছেন, আমাদের গ্রাহক পরিষেবার সঙ্গে যুক্ত সাধারণ কর্মী মিঃ রাজাগোপালনের মেয়ে আর্যার একটি অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করি। সে আইআইটি কানপুরে প্রবেশের মাধ্যমে আমাদের গর্বিত করেছে। জানা যাচ্ছে, গত ১৫ বছর ধরে কেরলের ওই পেট্রল পাম্পে কাজ করেছেন ওই ব্যক্তি। এর কিছু সময় পরই দেশের পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী আরেকটি টুইট করেন একই ছবি সহ। তিনি লিখেছেন, আর্যা রাজগোপাল তাঁর বাবা শ রাজাগোপাল জি-কে গর্বিত করেছেন এবং প্রকৃতপক্ষে আমরা সকলেই যারা দেশের জ্বালানি খাতের সাথে যুক্ত আর্যার জন্য অত্যন্ত গর্বিত। নেটিজেনরাও আর্যার কৃতিত্বের জন্য মুক্তকণ্ঠে প্রশংসা করছেন।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডে মেয়েদের মধ্যে বাজিমাত কাটোয়ার দেবদত্তার

পেট্রোল পাম্পে তেল ভরে টাকা না দিয়ে পাম্পকর্মীকে পিষে দিল গাড়ি

বায় দূষণে বিপন্ন সুন্দরবন, প্রবল অ্যাসিড বৃষ্টির আশঙ্কা, বিপাকে কলকাতাও

ভারতীয় মুদ্রায় তেল বিক্রি করতে অনীহা রাশিয়ার

ব্যাটারিচালিত গাড়ির জন্য Center of Excelence গড়ছে রাজ্য

এপ্রিল থেকে কলকাতা সহ ৫ জেলায় Petrol Pump-এ নাও মিলতে পারে জ্বালানী

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ৩০০ পদে নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00