Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে ৮৭ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

ঘটনাটি ঘটেছে তিলকনগরে, রবিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্ষণের শিকার ৮৭ বছরের এক বৃদ্ধা। লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে তিলকনগরে, রবিবার। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ রুজু করা হয়েছে।

থানা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৮৭ বছরের বৃদ্ধি তাঁর মেয়েকে নিয়ে তিলক নগরের বাড়িতে থাকেন। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তাঁর মেয়ে (৬৫) একজনের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে কিছুটা দূরে যান। সেই সময় ওই বাহুবলী বাড়িতে ঢুকে পড়ে। বৃদ্ধা ওই যুবকের কাছে বাড়িতে আসার কারণ জানতে চাইলে সে জানায়, সে গ্যাস সিলিন্ডার মিস্ত্রি। ফোনে তাঁকে বলা হয়, ওভেনে কিছু সমস্যা রয়েছে। সেটা ঠিক করতে হবে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ওই যুবক দরজা বন্ধ করে দেওয়ার বৃদ্ধির সন্দেহ হয়। কুকীর্তি সেরে  পালিয়ে যাওয়ার আগে ওই বাহুবলী বৃদ্ধার ফোন নিয়ে পালায়।

কয়েক ঘণ্টাবাদে বৃদ্ধার মেয়ে বাড়ি ফিরে দেখেন মায়ের বিছানা অগোছালো। বৃদ্ধা মায়ের কাছে জানতে চাইলে তিনি যাবতীয় ঘটনা মেয়েকে খুলে বলেন। মেয়ে তিলক নগর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। দিল্লি পুলিশের বয়ান অনুযায়ী, প্রথমে নির্যাতিতার পরিবারের তরফ থেকে চুরির অভিযোগ করা হয়েছিল। পরে দায়ের হয় শারীরিক নির্যাতন।

পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার প্রশান্ত গৌতম জানিয়েছেন,’প্রাথমিকভাবে চুরির অভিযোগ করা হয়েছিল। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। পরে দায়ের হয় শারীরিক নির্যাতনের অভিযোগ। পুলিশ আপাতত সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দ্রুত ধরা পড়বে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00