Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্কুলে ভর্তির আগেই স্মার্টফোনে আসক্ত বাংলাদেশের ৮৬ শতাংশ শিশু

মাত্র ১৪ শতাংশ শিশু লেখাপড়ার জন্য স্মার্টফোন ব্যবহার করে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রযুক্তি বোধহয় সত্যিই বড় সড় অভিশাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে স্মার্ট ফোন। ঠিকভাবে কথা বলতে না পারলে কীহবে, স্মার্টফোন হাতে পেয়ে ঠিকঠাক চালিয়ে দেশে এক রত্তিরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেশের শিশুদের মোবাইল ফোনে আসক্তি নিয়ে চমকে ওঠার মতো তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গিয়েছে, স্কুলে যাওয়ার আগেই দেশের ৮৬ শতাংশ শিশু স্মার্টফোনে আসক্ত। তার মধ্যে ২৯ শতাংশ শিশুর মারাত্মকভাবে স্মার্টফোনের আসক্তি রয়েছে। তার চেয়েও ভয়াবহ তথ্য হলো, প্রতি ১০ জন মায়ের মধ্যে ৪ জনই স্মার্টফোনের আসক্তি সম্পর্কে অবগত নন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে, বাবা-মা সন্তানদের পর্যাপ্ত সময় দিতে না পারায় নিঃসঙ্গতা কাটাতে মোবাইল ফোনকে আঁকড়ে ধরেছে ৮৫ শতাংশ শিশু। খেলার মাঠের অভাবে ৫২ শতাংশ ও খেলার সঙ্গীর অভাবে ৪২ শতাংশ শিশু স্মার্টফোনের প্রতি আসক্ত হচ্ছে। ৭৯ শতাংশ প্রি-স্কুল শিশু কার্টুন বা কল্পকাহিনী দেখার জন্য, ৪৯ শতাংশ গেম খেলার জন্য, ৪৫ শতাংশ শিশু টেলিভিশন কিংবা ইউটিউবে দেখা বা গান শোনার জন্য স্মার্টফোন ব্যবহার করে। আর মাত্র ১৪ শতাংশ শিশু লেখাপড়ার জন্য স্মার্টফোন ব্যবহার করে।

গবেষণায় উঠে এসেছে, দেশের শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৩ ঘন্টা স্মার্টফোন ব্যবহার করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা সময়ের চেয়ে তিনগুণ বেশি। ৭৩ শতাংশ মা জানিয়েছেন, বাচ্চারা যাতে শান্তভাবে কোথাও বসে থাকে, তার জন্য শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেন। ৬৭ শতাংশ মা তাদের সন্তানকে খাওয়ানোর জন্য এবং ৩১ শতাংশ মা শিশুকে ঘুম পাড়ানোর জন্য স্মার্টফোন ব্যবহার করেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00