Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তেঁতুল জলের গুণে ওজন কমবে তরতরিয়ে ! জেনে নিন গুণাগুণ

Share:

নিজস্ব প্রতিনিধি :  তেঁতুল খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই আছে। এটি স্বাদে টক হওয়ায় খেতে ভালবাসেন অনেকেই। অনেকের আবার ধারণা আছে এই জল খেলে গলা খারাপ হয়ে যায়। অনেকে ফুচকার চাইতে তেঁতুল মেশানো জলের স্বাদ উপভোগ করেন সবচেয়ে বেশি। এখন দোকানে গেলেও ঘুগনির সঙ্গে তেঁতুল অ্যাড করে দেওয়া হয়। এখন থেকে নয়, সেই আদিকাল থেকে চলে আসছে তেঁতুল এবং টক জলের ব্যবহার। আপনি কী জানেন, পুষ্টিবিদেরা বলছেন তেঁতুল জলে আছে এমন সব পুষ্টিগুণ যা ওজন কমাতেও সহায়ক।

আমেরিকার কৃষি বিভাগ বলছে, একটা তেঁতুলে ৫-৬ ক্যালোরি থাকে। তবে এতে চিনি বা অন্য কোনও ধরনের মিষ্টি মেশালে ক্যালোররি পরিমাণ বেড়ে যাবে। জেনে নিন তেঁতুল জল ওজন কমাতে কীভাবে সাহায্য করে।

১)সুস্থ থাকতে ও ওজন কমানোর জন্য ডায়েটে তেঁতুল জল রাখা যেতে পারে। গবেষণা বলছে, তেঁতুলে রয়েছে ল্যাক্সেটিভ, যা হজমে সহায়ক। হজম না হওয়ায় পেট ফুলে থাকা বা পাকস্থলি সংক্রান্ত কিছু সমস্যায় তেঁতুল জল উপকারি হয়ে উঠতে পারে।

২) তেঁতুল জল মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, ফলে ক্যালোরি দ্রত খরচ হয়। যা ওজন বাড়তে দেয় না।

৩) তেঁতুল জল আছে ফাইবার। যা অনেক্ষণ ধরে পেট ভরা রাখে। অন্যকিছু খেতে ইচ্ছে হয় না। এক্ষেত্রে তেঁতুল জল ওজন নিয়ন্ত্রণে রাখে।

সচেতনতা :  তেঁতুল জলের গুণ থাকলেও অতিরিক্ত খাওয়া উচিত নয়। রোজকার তালিকায় তেঁতুল জল রাখবেন কিনা এই নিয়ে পুষ্টিবিদের পরামর্শ নিন। তাঁদের পরামর্শ অনুযায়ী চলুন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00