Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়ান দিবসে জেনে নিন কাজী নজরুল ইসলামকে ‘বিদ্রোহী’ কবি বলা হয় কেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : কবির নাম উঠেলেই প্রথমে মনে পড়ে রবী ঠাকুরের কথা। আর যদি বিদ্রোহের কথা ওঠে, কথা ওঠে প্রতিবাদের তখনই একজন কবির নাম মাথায় আসে বটে। চোখ দুটো লাল টকটকে। গর্জন করে ওঠে কলমের ভাষায়। সেই লেখা পড়ে মানুষের মনে প্রতিবাদী সত্তার জন্ম নয়। যখন যখন প্রতিবাদের কথা ওঠে। বিদ্রোহের কথা ওঠে তখন তখনই জেগে ওঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ২৯ অগাস্ট ১৯৭৬ মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন কবি। তবে আজও জীবিত তাঁর প্রতিবাদী কন্ঠস্বর। তাঁর অনুপ্রেরণায় বহু মানুষ আজও লড়াই করে বেঁচে থাকে।

আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাঁকে ‘বাংলার কবি, বাঙালি কবি’ বলে অভিহিত করেন ১৯২৯ সালে। তৎকালীন কলকাতার অ্যালবার্ট হল বা বর্তমানের কফি হাউসে নজরুলকে জাতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই সংবর্ধনার অনুষ্ঠানে আচার্য রায় তাঁকে এই উপাধিতে ভূষিত করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুও। তিনি সেদিন বলেছিলেন, ‘আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব, তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। আমরা যখন কারাগারে যাব, তখনও তাঁর গান গাইব।’

একের পর এক কবিতা লিখে প্রতিবাদের ভাষা জুগিয়েছেন বিশ্ববাসীকে। জানা যায়, ‘বিদ্রোহী’ কবিতাটি লেখা হয়েছিল ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। এবং ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলী পত্রিকায় এই কবিতাটি ছেপে বেরোয়। কবিতাটি বেরোনোর পর ওই কাগজের চাহিদা এতই বেড়ে গিয়েছিল যে তা দু’বার ছাপতে হয়েছিল। যদিও পরবর্তীতে ‘মোসলেম ভারত’ পত্রিকার কার্তিক সংখ্যায় এই কবিতা আবার ছাপা হয়।

জানা যায়, প্রথম বিশ্বযুদ্ধ, রাশিয়ার বলশেভিক বিপ্লব, ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও অসহযোগ আন্দোলন, তুরস্কে কামাল পাশার আবির্ভাব, এসব পটভূমি নজরুলকে বিদ্রোহীর মতো কবিতা লেখার জন্য প্রভাবিত করেছে। শেষ জীবনে কবিকে শারীরিক ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল। মানসিক ভারসাম্য হারিয়েছিলেন তিনি। তবে এই নিয়ে বহু মত রয়েছে। জানা যায়, মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। ফলে ১৯৭৬ খ্রিষ্টাব্দে    ২৯ অগাস্ট মৃত্যু বরণ করেন তিনি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00