Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিবলিঙ্গর সামনে কেন তিনবার হাততালি দেওয়া হয়, জেনে নিন বিশদে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস শ্রাবণ চলছে। এই মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। বিশ্বাস করা হয়, যে ব্যক্তি শ্রাবণ মাসে পূর্ণ ভক্তি ও নিয়মানুসারে দেবাদিদেবের আরাধনা করেন তার সকল ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। ভগবান শিবের উপাসনার প্রভাবে প্রায় সকল গ্রহের নেতিবাচক প্রভাবই বিলুপ্ত হয়ে যায়। এমনকি মৃত্যুকারক গ্রহকে পরাজিত করতে মৃত্যুঞ্জয় মন্ত্রজপ উপকারী বলে বিবেচিত হয়। যদি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে না পারেন, তাহলে পুরো শ্রাবণ মাস জুড়ে প্রতিদিন শিবলিঙ্গে কালো তিল নিবেদন করুন।

শিবলিঙ্গে পুজোর সময় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে শিব ঠাকুরের সামনে তিনবার হাততালি দিচ্ছেন। এটি সনাতনী আরাধনার এক ঐতিহ্য। এর নেপথ্য কারণ কী জানেন? এটি শুধু একটি প্রথা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর ধর্মীয় ও পৌরাণিক গল্প। শিবলিঙ্গর সামনে তিনবার হাততালি দেওয়ার নিয়মের পেছনে লুকিয়ে রয়েছে সেই গল্প। আসলে লঙ্কাধিপতি রাবণ যখন শিবলিঙ্গের সামনে তিনবার হাততালি দিয়েছিলেন তখন তিনি সমগ্র রাজ্য পেয়েছিলেন।

প্রথম হাততালি
মহাদেবের সামনে প্রথম হাততালি দেওয়ার অর্থ হল আপনি যে শিবের সামনে উপস্থিত হয়েছেন তা তাঁকে জানানো

দ্বিতীয় হাততালি

শিবলিঙ্গের সামনে দ্বিতীয়বার হাততালি দেওয়ার অর্থ হল আপনি আপনার মনের ইচ্ছা মনের কথা এবং যাবতীয় প্রার্থনা মহাদেবের সামনে প্রকট করছেন।

তৃতীয় হাততালি

তৃতীয় এবং অন্তিমবারের হাততালির অর্থ হল পূর্ণ সমর্পণ। এই তৃতীয় বার হাততালি দেওয়ার মাধ্যমে যে কোনও ভক্ত শিকার করেন যে তিনি নিজেকে দেবতাদের কাছে সমর্পণ করলেন। এবার দেবাদিদেব ভক্তের জীবনের সমস্ত কিছু নির্ণয় করবেন, ভক্তের ইচ্ছাপূরণ করে জীবনে নতুন পথের সন্ধান দেবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00