Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বয়স ২৫ পেরিয়েছে ? রোজ খাবারে এগুলো রাখছেন তো ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকালে নিজের খেয়াল রাখছেন তো ঠিক করে ? একটু ভুল হলেই পড়তে হবে সংক্রমণের ফাঁদে..। এইসময় পুষ্টিকর খাবার ও শরীরচর্চার উপর ধ্যান দেওয়া প্রয়োজন। তবেই শরীর থাকবে সুস্থ। ভিটামিন থেকে শুরু প্রোটিন সমস্তটাই রাখতে হবে খাবারের তালিকায়। বিশেষ করে বয়স ২৫ পেরোলে। এইসময় অবহেলা করলে চলবে না। জানেন কী বয়স ২৫ পেরিয়ে যাবার পরে খাবারের তালিকায় কি রাখবেন।

বিশেষজ্ঞরা বলছেন, বয়স ২৫ পার হলে একজন মহিলা তার জীবনের একটি পরিবর্তনশীল পর্যায়ে প্রবেশ করে। এই বয়সটা স্বাস্থ্য, কাজ এবং ব্যক্তিগত দায়িত্বের মাঝে ভারসাম্য বজায় রেখে চলতে হয়। কিন্তু এই তাড়াহুড়োর মাঝখানে, সুস্বাস্থ্যের মূল ভিত্তি-সঠিক পুষ্টির কথাই যারা ভুলে যান। তাঁরা একটার পর একটা সমস্যায় পড়তে হয়। একইসঙ্গে যারা মা হওয়ার কথা ভাবছেন তাঁদেরও দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরী।

মহিলাদের বয়স ২৫ বছর পেরিয়ে গেলে কয়েকটি ভিটামিন নিয়ম করে খেতেই হবে রোজের খাওয়া-দাওয়া থেকেই ভিটামিন শরীরে প্রবেশ করলে তা সবচেয়ে ভাল। চিকিৎসকেরা বলেন, রোজের খাওয়াদাওয়া এমন হতে হবে, যাতে সেখান থেকে ভিটামিনের চাহিদা মিটে যায়।

ভিটামিন সি : আমাদের দৈন্দন্দিন জীবনে ‘ভিটামিন সি’ হল অন্যতম অপরিহার্য উপাদান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি, ত্বক সুন্দর রাখা, দাঁত,চুল হৃদরোগ, ক্যান্সারসহ বিভিন্ন রোগকে দূরে রাখে ভিটামিন সি। এর মধ্যে যেমন রয়েছে, আমলকী, লেবু, কমলালেবু, পেয়ারা, আমড়া, পেয়ারা, পেঁপে, কাঁচালঙ্কা। এছাড়াও ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পালং শাক নিয়মিত খাবার তালিকায় রাখতে হবে।

ভিটামিন ডি : দেহের হাড়কে মজবুত করতে ভিটামিন ডি এর জুড়ি নেই। ২৫- এর পর ব্যস্ত সময়সূচীর কারণে পর্যাপ্ত সূর্যালোক মিস করেন অনেকেই। এই অভাব ধীরে ধীরে হাড় দুর্বল করে দিতে পারে, যা পরবর্তী জীবনে অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ায়। ফোর্টিফাইড দুধ, ডিম এবং স্যামনের মতো চর্বিযুক্ত মাছের মত খাবার খেতে পারেন। এছাড়াও মাছের ডিম,মাশরুমও খাবার তালিকায় রাখতে পারেন।

ভিটামিন ই : পালং শাক, অ্যাভোকাডো, কাঠবাদাম, চিনেবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। রোজ খাদ্যতালিকায় রাখতে পারেন এই খাবারগুলো। তবে স্বাস্থ্যঝুঁকি থাকলে খাদ্যতালিকায় এগুলো রাখার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নতুন ফ্ল্যাট কিনছেন ? এই নিয়ম গুলো মানছেন তো !

ভিটামিন কে : মহিলাদের বিশেষ করে ভিটামিন কে খাওয়া জরুরী। ঘাটতি হলে অস্টিয়োপোরেসিসের আশঙ্কা বাড়বে। ব্রকোলি, পালং শাক, বরবটি ভিটামিন কে-এর ভাল উৎস। এছাড়াও দুগ্ধজাত খাবার ও ডিম খেলেও ভিটামিন কে পাওয়া যাবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00