Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সারাদিন ফোন নয়তো ল্যাপটপ? ‘টেক নেক’ রোগ বাসা বাঁধে নি তো!

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে প্রযুক্তি যতটা উন্নতি হয়েছে, তেমনই দেখা গেছে নানান অপরিচিত রোগ।ব্যস্ততার যুগে ‘টেক নেক’ একটি খুবই সাধারণ অসুস্থতা। এই রোগের লক্ষণগুলো জানলে অবাক হয়ে যাবেন। সারাদিন ধরে আমরা প্রায়ই ব্যস্তই থাকি। কেউ বা ফোনে কেউ বা ল্যাপটপে।বিভিন্ন অফিসিয়াল,ব্যাক্তিগত কাজ করে থাকি আমরা।সর্ব ক্ষণ ঘাড় গুঁজে মোবাইলের পর্দায় তাকিয়ে থাকলে মেরুদণ্ড চিরতরে বেঁকে যাওয়ার আশঙ্কা রয়েছে। একথা বলছেন চিকিৎসকেরা।

‘টেক নেক’ কথার সম্পূর্ণ অর্থ হল ‘টেক্সট নেক’। এই রোগের বশবর্তী হয়ে শরীরে একাধিক ধরনের অসুস্থতা দেখা যায়।বিশেষত ঘাড়ের চারপাশে এক অদ্ভূত সমস্যা, অস্বস্তি দেখা যায়।সঙ্গে থাকে আরও বেশ কিছু সমস্যা।

টেক নেকের লক্ষণ :  ১)ঘাড় ঘোরাতে সমস্যা হওয়া।২) ঘাড়ের নীচে এবং উপরের অংশে ব্যথা।৩) ঘাড় থেকে কাঁধ হয়ে হাতের দিকে ব্যথা ছড়াতে থাকবে। ৪)সহজে কাঁধ বা মাথা নাড়াতে সমস্যা হবে। ঘাড় ঝুঁকিয়ে নিচের দিকে তাকিয়ে দেখতে গেলেই সমস্যা হবে। ৫) বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অসুস্থতায় চোয়ালে ব্যপাক ব্যথা হবে।

সমাধান : ১)মাঝে মাঝে চেয়ার ছেড়ে উঠতে হবে। সারাদিন যদি মোবাইল বা ল্যাপটপে টানা বসে থাকার কাজ হয়, তাহলে অবশ্যই আপনাকে মাঝে মাঝে উঠতে হবে।২) ল্যাপটপের দিকে সারাদিন তাকাতে হলে সোজাসুজি তাকান। মাথা নিচু করে কোনও মতেই তাকানো যাবে না। ৩) মোবাইল কেনার সময়ে লক্ষ রাখবেন মোবাইলটি যেন খুব ভারী না হয়। ভারী মোবাইল হাতে থাকলে পেশির উপর বেশি চাপ পড়ে। কেনার সময় দেখে কিনবেন।৪) হাত,পা ও ঘাড়ের বিভিন্ন ব্যায়াম আছে যেগুলো করতে পারেন।

সচেতনতা : যাদের স্বাস্থ্যঝুঁকি আছে তাঁরা চিকিৎসকের কাছে পরামর্শ নিন। চিকিৎসেকর পরামর্শ অনুযায়ী চলুন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00