Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘন ঘন পায়ে টান ধরছে, এর কারণ কী?

কিন্তু পায়ে যদি ঘন ঘন টান ধরে তাহলে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। একটানা বসে থাকলে পায়ে টান ধরতে পারে, আবার বেশিক্ষণ হাঁটাহাঁটি করলেও পায়ে টান ধরতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ঘর-বাহির সামলাতে সামলাতে নাজেহাল হওয়ার জো। তাই এত হাঁটাহাঁটি করতে করতে স্বাভাবিকভাবেই পায়ের মাংস পেশিতে টান ধরার সমস্যা নিত্যদিনের। কিন্তু পায়ে যদি ঘন ঘন টান ধরে তাহলে কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। একটানা বসে থাকলে পায়ে টান ধরতে পারে, আবার বেশিক্ষণ হাঁটাহাঁটি করলেও পায়ে টান ধরতে পারে।

কিন্তু এটিকে কিন্তু একেবারেই ছেলেখেলা করবেন না, এটি বড় রোগের লক্ষণও হতে পারে। আর সেই রোগটি হল কোলেস্টেরল। চিকিৎসকদের মতে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়লে এই সমস্যা হতে পারে। কারণ এটি রক্তের মধ্যে দিয়ে পরিবাহিত হয় না। এটি থিতিয়ে পড়লেই ধমনীতে ব্লকেজ তৈরি হয়। আর এর ফলে রক্ত চলাচল ব্যাহত হয়ে যায়, তারপরেই মাংসপেশিতে টান ধরে। যদি দেখা যায় শরীরের সব অঙ্গ গরম রয়েছে কিন্তু সেই তুলনায় পা ঠান্ডা তাহলে কোলেস্টেরল বেড়েছে বুঝতে হবে। কোলেস্টেরল জমলে রক্ত চলাচল কমে যায়। যার ফলে পা উষ্ণতা হারাতে থাকে। তবে মনে রাখবেন, শরীরের যেকোনও জায়গায় ক্ষত থাকলেও পায়ের ক্ষত সারতে বেশি সময় লেগে যায়।

এমন লক্ষণ দেখলে সতর্ক হয়ে যান। কোলেস্টেরল থাকলে পায়ের স্পন্দন দুর্বল হয়ে যায়। সারা শরীরের তুলনায় পায়ে বেশি ঘন লোম দেখা যায়। কিন্তু কোলেস্টেরল থাকলে এই লোম উঠে যেতে থাকে। ঘন ঘন পা অবশ হয়ে যায়, ঝিঝি ধরে যায়, খুব বেশি হাঁটাহাঁটি করলেই পায়ে ব্যথা হতে শুরু করে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00