Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ প্রপোজ ডে! আজকের দিনে সঙ্গীকে সারপ্রাইজ দেবেন যেভাবে

প্রথম দিনের রোজ ডে শেষে আজ অর্থাৎ ৮ নভেম্বর হল প্রপোজ ডে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে প্রেমের মাস। আর এই প্রেমের মাসের প্রথম সপ্তাহ মানেই ভ্যালেন্টাইনস সপ্তাহ। সারা বছর ধরে বিশ্ববাসী এই বিশেষ সপ্তাহের জন্য রীতিমতো অপেক্ষা করে থাকেন নিজেদের মনের কথা বলবেন বলে কিংবা নিজের কাছের মানুষটির সঙ্গে এই বিশেষ দিনটি বিশেষভাবে কাটাবেন বলে। ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে এই ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রথম দিনটি। প্রথম দিনের রোজ ডে শেষে আজ অর্থাৎ ৮ নভেম্বর হল প্রপোজ ডে। অর্থাৎ আজ হল মনের মানুষকে মনের কথা জানানোর সেই বিশেষ দিন।  আর তাই নিজের মনের মানুষকে যদি এখনও নিজের মনের কথাটি না জানিয়ে থাকেন, তাহলে আর দেরী করবেন না আজ এই বিশেষ দিনেই একটি সুন্দর সারপ্রাইজের মাধ্যমে বলে ফেলুন সেই তিনটি ম্যাজিক্যাল ওয়ার্ড। 

এবার প্রশ্ন হল সারপ্রাইজটা দেবেন কীভাবে? আজকের এই বিশেষ দিনে এমন কিছু করুন যাতে এই দিনের কথা সারা জীবন মনে রাখেন আপনার সঙ্গী। রইল টিপস।

বস্তাপচা ‘আই লাভ ইউ’ আর নাঃ মনে মানুষকে ভালোবাসার কথা জানাতে আই লাভ ইউ তো বলাই যায়। কিন্তু মুখে একটা শব্দও ব্যয় না করে কীভাবে এই কথা আপনার সঙ্গীকে জানাবেন তার জন্যও এখন রয়েছে হাজারো উপায়। এক্ষেত্রে সবথেকে সহজলভ্য হল আই লাভ ইউ লেখা কাস্টমাইজ চকোলেট। এছাড়া কাপ কেক, পেস্ট্রির মাধ্যমেও এই বার্তা পৌঁছে দেওয়া যায়। এমনই কোনও জিনিস আজকের দিনে উপহার দিতে পারেন আপনার সঙ্গীকে। মুখেও বলতে হল না, অথচ আপনার মনের কথা পৌঁছে গেল আপনার সঙ্গীর কাছে।

আলকসজ্জাঃ আজকের সন্ধ্যায় যদি স্ত্যিইয়াপ্নি আপনার সঙ্গীর সঙ্গে একটি সুন্দর মুহূর্ত কাটতে চান তাহলে কিন্তু সবার আগে জোর দিতে হবে আলোকসজ্জার ওপরে। রঙিন আলো কিংবা শুধু মোমবাতি দিয়ে সাজানো একটি ঘর কিন্তু মুহূর্তে মানুষের মন বদলে দিতে পারে। আর তাই মনের মানুষকে মনের কথা বলার আগে আলো কিংবা মোমবাতি দিয়ে ঘর সাজাতে ভুলবেন না।

বাড়ির পোষ্যই জানাক আপনার মনের কথাঃ আপনি যদি নিজে আপনার সঙ্গীকে আপনার মনের কথা জানাতে না চান তাহলে বাড়ির পোষ্যটিকে কিন্তু এই কাজে ব্যবহার করতে পারেন। আর সেক্ষেত্রে যদি আপনার কাছের মানুষ হন পশুপ্রেমী তাহলে তো কোনও কথাই নেই। একবারেই ছক্কা হাঁকাতে চাইলে এই উপায়টি কিন্তু মাথায় রাখতে পারেন।

নিজেই কিছু লিখুনঃ নিজের মনের কথা জানাবেন অথচ কবিতা কিংবা কোটেশন নেবেন ইন্টারনেট এটা কিন্তু খুব পুরনো হয়ে গিয়েছে। তাই নিজের মনের কথা জানাতে নিজেই কিছু লিখুন। কবিতা লিখতে পারেন, এমনকি চিঠি লিখেও সেই চিঠি আজকের দিনে আপনার সঙ্গীকে উপহার হিসাবে দিতে পারেন। এক্ষেত্রে আপনার এই পরিশ্রমের জন্য কিন্তু আপনি অবশ্যই আপনার কাছের মানুষের থকে বাহবা পাবেন।

সারপ্রাইজ গিফটঃ উপহার পেতে কে না ভালোবাসে। তাই এই বিশেষ সন্ধ্যায় কাছের মানুষটিকে কোনও উপহার দিতে কিন্তু একদম ভুলবেন না। তবে সেক্ষেত্রে যদি আপনার সঙ্গী কিংবা সঙ্গিনী খুব দামি উপহার গ্রহণ করতে পছন্দ না করেন তাহলে সেই কথা মাথায় রখেই কিন্তু আপনাকে উপহার ঠিক করতে হবে।  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00