Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ বিশ্ব অ্যাজমা দিবস

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিশ্ব অ্যাজমা দিবস। অ্যাজমা বা শ্বাসকষ্ট ফুসফুসের একটি রোগ। এর উপসর্গ হল, সর্দি, হাঁচি, বুক ভার লাগা, শ্বাস নিতে সমস্যা প্রভৃতি। আর অ্যাজমার অ্যাটাক হওয়ার কারণ, এই সময়ে মূলত, ফুসফুসের দুই দিকের বায়ু চলাচলের পথটি অবরুদ্ধ করে দেয়। সেই কারণেই সেই সময়ে শ্বাস নেওয়া দুষ্কর হয়ে যায়। সারা পৃথিবীতে সব মিলিয়ে ৩০০ মিলিয়ন মানুষ অ্যাজমায় আক্রান্ত। যার মধ্যে রয়েছে ১৪ শতাংশ শিশু।

তবে এখন এই সংখ্যাটি আরও বৃদ্ধি পাচ্ছে। ২০১৬ সালে WHO জনস্বাস্থ্যের ক্ষেত্রে অ্যাজমাকে গুরুত্বপূর্ণ রোগ হিসেবে ব্যক্ত করা হয়েছে। একবার অ্যাজমা ধরা পড়লে, তার থেকে নিস্তার পাওয়া অতি সহজ নয়। আর দীর্ঘদিন অ্যাজমা থাকলে ফুসফুসের ক্ষতি হওয়া স্বাভাবিক। সাধারণত পাঁচ রকমের অ্যাজমা দেখা যায়। অ্যালার্জি অ্যাজমা, অ্যালার্জিহীন অ্যাজমা, সর্দি নির্ভর অ্যাজমা, রাত্রিকালীন অ্যাজমা, পেশাগত অ্যাজমা।

আর এই অ্যাজমার হার অস্ট্রেলিয়া, সুইডেন, ইংল্যান্ড, নেদারল্যান্ডস এবং ব্রাজিলে সবচেয়ে বেশি। সাধারণত, অ্যাজমা হলে শরীরের ইমিউনিটি ক্ষমতা কমে যায়। আর এই রোগ হলে, ধূমপান, বালি, বায়ু দূষণ প্রভৃতি থেকে দূরে থাকা উচিত। তবে অ্যাজমা থাকলে স্বাস্থ্যের জন্য শরীরচর্চা খুব কার্যকারী। তবে অ্যাজমার বিরুদ্ধে গঠনমূলক ভূমিকা নেওয়া উচিত, নইলে, অচিরেই ফুসফুস ক্যানসার দেখা দিতে পারে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00