Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জামের গুণে ফিরবে জেল্লা! এই গরমে শরীর রাখবে হাইড্রেট

Share:

নিজস্ব প্রতিনিধি :  দেশীয় ফলগুলোর রয়েছে বৈচিত্র্যময় ব্যবহার। জাম মানেই একটু খেতে চাওয়া। সচরাচর এই ফল পাওয়াই দুষ্কর। গ্রীষ্ম এলেই এলেই জামের জন্য মনটা কেমন করে। বর্ষার শুরুতেও পাওয়াই যায় বাজারে। টক মিষ্টি জামেই আছে নানান পুষ্টিগুণ। জাম এনে অনেকে লবন মাখিয়ে খেতে ভালবাসেন। কিন্তু আপনি কী জানেন এর গুণাগুণ সম্পর্কে ?  তবে জেনে নিন এর পুষ্টিগুন।

ত্বকের জেল্লা : ত্বকের সমস্যায়, ব্রণ সারাতে, কালো ছোপ দূর করতে দারুণ কাজে আসে জাম।

রোগ প্রতিরোধ ক্ষমতা : প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ ও নানা রকমের ভিটামিন। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

হাইড্রেটেড রাখে :  এটি খেলে গরমে শরীরের তাপ নিয়ন্ত্রণে থাকে। এতে প্রচুর পরিমাণে জল রয়েছে, যা শরীরকে হাইড্রেটেড রাখে।

ডায়াবেটিসের ওষুধ : জামের ফল, পাতা এবং বীজ ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এছাড়াও এর বীজ এবং কাণ্ড সবই ডায়াবেটিসের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

রক্তস্বল্পতা : জামে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তস্বল্পতা দূর করে।

উচ্চ রক্তচাপ : বিশেষজ্ঞরা বলেন, জামে সেসব উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে।

সাদা বা রক্ত আমাশয় :  জামের কচি পাতার রস ২-৩ চা চামচ একটু গরম করে ছেঁকে নিয়ে খেলে ২-৩ দিনের মধ্যে সেরে যায় আমাশয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00