Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘামের দুর্গন্ধে নাজেহাল? মেনে চলুন এই নিয়মগুলি

সকালবেলা বাসে বা মেট্রোতে অফিস পৌঁছাতে প্রায় গলদঘর্ম অবস্থা। সঙ্গে থাকে ঘেমো জামাকাপড়ের দুর্গন্ধ। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন জেনে নিন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যত সময় বাড়ছে তত বেশি চোখ রাঙাচ্ছে গরমকাল। সকালবেলা বাসে বা মেট্রোতে অফিস পৌঁছাতে প্রায় গলদঘর্ম অবস্থা। আর তারপর অফিস পৌঁছানোর পর সারাদিন ঘেমো জামায় বসে কাজ যেন এক অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সঙ্গে থাকে ঘেমো জামাকাপড়ের দুর্গন্ধ। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন জেনে নিন। 

অবশ্যই বেশি করে জল খান। শরীরে জলের পরিমাণ হ্রাস পেলে বর্জ্য পদার্থের পরিমাণ বেড়ে যায় আর তাঁর ফলেই এমন দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই এই সমস্যা এড়াতে বেশি করে জল ও জলের পাশাপাশি স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি পান করলেও উপকার মেলে। বাইরে থেকে এসে চেষ্টা করবেন ঠান্ডা জলের পরিবর্তে গ্লুকোজ বা স্যালাইন পান করার।

গরমে যতটা সম্ভব চেষ্টা করুন তেল, ঝাল, মশলা, মাছ-মাংসের মশলাদার খাবার এড়িয়ে চলতে। এই সময় বেশি পরিমাণে ফল ও শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। টমেটো খেতে পারেন। এতে থাকা অ্যাস্ট্রিনোজেন্ট ঘর্মগ্রন্থিকে সঙ্কুচিত করে। 

প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খান এইসময়। এতে শরীরের নানা সমস্যাও দূরে থাকবে। খেতে পারেন গোটা শস্য, দালিয়া কিংবা অ্যাপেল বা অ্যাভকাডোর মত ফল। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার টক দই ইত্যাদি ঘামের সমস্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00