Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রুটি নরম রাখতে কোন উপায় অবলম্বন করবেন জানুন

রুটি বানানোর সময় রুটি শক্ত হয়ে যাওয়া একটি বড় সমস্যা। কীভাবে এই সমস্যার থেকে মুক্তি পাবেন জেনে নিন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রুটি বানানোর সময় নানারকম সমস্যার মুখোমুখি হই আমরা। নতুন যারা রুটি বানাচ্ছেন তাঁদের আমরা অনেকসময় বলি রুটি নয় যেন মানচিত্র বানাচ্ছে। এছাড়াও রুটি বানানোর সময় রুটি শক্ত হয়ে যাওয়াও একটি বড় সমস্যা। কীভাবে এই সমস্যার থেকে মুক্তি পাবেন জেনে নিন। 

ভুষিযুক্ত আটা ব্যবহার করলে তাতে ফাইবারের পরিমাণ থাকে অনেক বেশি। ফলে রুটি অনেক নরম হয়।

আটা মেখে ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। আটা নরম হয়ে যাবে। 

পাতলা করে রুটি বেলুন। মোটা রুটি বেললে তা শক্ত হওয়ার সম্ভবনা থাকে তাই রুটি যথাসম্ভব পাতলা করে বেলুন।

রুটি সেঁকার আগে চাটু ভালোভাবে গরম করে নিন। এতে রুটি সেঁকার সময় কোনও অসুবিধা হবে না। রুটিও ভালোভাবে তৈরি করা যাবে। 

রুটি বারবার গরম করবেন না। এতে রুটি শক্ত হয়ে যায়। 

লাঞ্চবক্সে রুটি নিয়ে যাওয়ার অভ্যাস থাকলে ফয়েলে মুড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। খাওয়ার সময় দেখবেন রুটি নরম রয়েছে। 

বাড়িতে রুটি বানানোর পর খাবার আগে কাপর দিয়ে মুড়ে রাখতে পারেন। তাহলে তাতে রুটি নরম থাকবে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00