Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হার্টের সমস্যা থেকে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে পারে রাখুন এই সবজি

এটি শরীরের দূষণ দূরে করতে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালীন সবজির মধ্যে মুলা অন্যতম। এটি শরীরের দূষণ দূরে করতে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুলা। জেনে নিন মুলার একাধিক উপকারিতা সম্পর্কে।

১. মুলার পাতা অনেকেই ফেলে দেন। কিন্তু এই পাতাও পুষ্টিগুণে সমৃদ্ধ। মুলার পাতায় ভিটামিন এ, বি, সি-র পাশাপাশি ক্লোরিন, ফসফরাস, সোডিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম ইত্যাদি বর্তমান। এগুলো পেটের জন্য ভালো। পাশাপাশি মূত্র রোগ সারিয়ে তুলতেও অত্যন্ত কার্যকরি।

২. হাউ বিপির সমস্যা আছে যাদের তাদের জন্যও মুলা খুব উপকারী। অ্যান্টি-হাইপারটেনসিভ বৈশিষ্ট্যযুক্ত মূলা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

৩. হার্ট বা হৃদয়কে সুস্থ রাখে মুলা। এতে পর্যাপ্ত পরিমাণ পটাসিয়াম রয়েছে, যা আমাদের দেহে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে তাদের জন্যও মুলা খুব উপকারী। অ্যান্টি-হাইপারটেনসিভ বৈশিষ্ট্যযুক্ত মুলা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

৪. এটি জন্ডিসের রোগীদের জন্য প্যানিসিয়া হিসাবে কাজ করে। এই লোকদের তাদের ডায়েটে তাজা মূলা অন্তর্ভুক্ত করা উচিত। প্রতিদিন সকালে একটি কাঁচা মুলা খেয়ে জন্ডিস নিরাময় হয় বলে মনে করা হয়। এটি ডায়াবেটিস রোগীদের জন্যও খুব উপকারী। এতে উপস্থিত উপাদানগুলি ইনসুলিন নিয়ন্ত্রণে কাজ করে।

৫. কিডনি সুস্থ রাখতে সাহায্য করে মুলা। এটি শরীরের শরীরেরকে টক্সিন অপসারণেও সহায়তা করে। মুলা মানবদেহের অন্ত্রগুলো সুস্থ রাখতে সহায়তা করে।

৬. এটি আপনাকে হজম সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি দেবে। যকৃত সম্পর্কিত যে কোনও সমস্যায় অবশ্যই ডায়েটে রাখুন মুলা।

৭. মুলা ডায়াবেটিস রোগীদের জন্যও খুব উপকারী। এতে উপস্থিত উপাদানগুলো শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে কাজ করে।

৮. এই সবজি খেলে ওজন খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। তাই ওজন কমাতে চাইলে মুলা খাওয়া শুরু করতে পারেন।

৯. মুলার পাতা ভাজা বা মুলা ভাজা খেলে সর্দি লাগে না। মুলা ও এর পাতা চিবিয়ে খেলে দাঁত ও মাড়ির সমস্যা দূর হয়।

১০. মুলা খেলে শরীরে ইউরিন প্রডাকশন বেড়ে যায়। এছাড়াও ইউরিনারী ট্র্যাকে জ্বালা যন্ত্রণা কমাতেও সাহায্য করে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00