Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীর্ঘদিন ধরে প্যারাসিটামলের ব্যবহার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, বলছেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামান্য সর্দি-কাশি, জ্বর কিংবা দীর্ঘক্ষণের পরিশ্রমের পরে গায়ে হাতে ব্যাথা, এই সব সমস্যার ক্ষেত্রে যে কোনও সাধারণ মানুষের সবার আগে যে ওষুধের নাম মাথায় আসে, সেটা হল প্যারাসিটামল। জ্বর, সর্দি কাশির মতো সমস্যার ক্ষেত্রে রীতিমতো মহৌষধ এই প্যারাসিটামল। কিন্তু এই সব সমস্যার সমাধান প্যারাসিটামলই ভবিষ্যতে ডেকে আনতে পারে ভয়ানক বিপদ। সম্প্রতি এমনটাই বলছে একটি গবেষণার রিপোর্ট। 

স্কটল্যান্ডের এডিনবরা ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি প্যারাসিটামলের ওপর একটি গবেষণা চালিয়েছেন যেখানে দেখা গিয়েছে, অনেক মাস ধরে প্যারাসিটামল গ্রহণ করলে রোগীদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় এবং সেক্ষেত্রে তাঁদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। গবেষকদের মতে, প্যারাসিটামলের উপকারিতা সম্পর্কে শুধু সাধারণ মানুষ নয় চিকিৎসকদের ভালো করে চিন্তাভাবনা করা উচিত। তবে তাঁরা জানিয়েছেন সাময়িক কোনও সমস্যা যেমন মাথাব্যথা এবং জ্বরের জন্য প্যারাসিটামল নিরাপদ। কিন্তু সেক্ষেত্রে যদি কেউ দীর্ঘদিন ধরে এই ওষুধ ব্যবহার করেন তাহলে ক্রমশ প্রাণঘাতী হয়ে ওঠে এই ওষুধ।

এডিনবরা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট অধ্যাপক জেমস ডিয়ার এই প্রসঙ্গে জানিয়েছেন, পরীক্ষায় দেখা গেছে, প্যারাসিটামল গ্রহণকারীদের রক্তচাপ সাধারণের তুলনায় অনেক বেশি বাড়ছে। আর তাই এটি হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতো সবচেয়ে বড় ঝুঁকিগুলিকে অনেক বেশী মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। আর তাই গবেষকরা চিকিৎসকদের দীর্ঘস্থায়ী ব্যথার রোগীদের ক্ষেত্রে যতটা সম্ভব কম মাত্রায় প্যারাসিটামল দেওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এখনও আরও গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন গবেষকদের একাংশ। এই প্রসঙ্গে ডা. গিল বলেছেন, ‘প্রথমত, প্যারাসিটামলের দীর্ঘমেয়াদী ব্যবহারে রক্তচাপের পরিলক্ষিত বৃদ্ধি বেশি সময় অব্যাহত থাকবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। ’ অন্যদিকে তিনি আরও বলেছেন, ‘প্যারাসিটামল ব্যবহারজনিত রক্তচাপের বৃদ্ধি যদি সাময়িক হয় তাহলে সেটা হৃদযন্ত্রের রোগের ঝুঁকি কতটা বাড়াবে সেটা এখনও স্পষ্ট নয়।’ 

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00