Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পিতৃপক্ষের প্রথমদিনেই চন্দ্রগ্রহণ, বিকেল থেকে শুরু সূতক কাল..

সেপ্টেম্বরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মহালয়া থেকেই শুরু হয়ে যায় দেবীপক্ষ। অবসান ঘটে পিতৃ পক্ষের। তবে হিন্দু পঞ্জিকায় পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেপ্টেম্বরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মহালয়া থেকেই শুরু হয়ে যায় দেবীপক্ষ। অবসান ঘটে পিতৃ পক্ষের। তবে হিন্দু পঞ্জিকায় পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়টিকে পূর্বপুরুষদের শ্রাদ্ধ, তর্পণ এবং দান করার জন্যে শুভ বলে মনে করা হয়। এই বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে ৭ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ২১ সেপ্টেম্বর মহালয়ার দিন। পিতৃপক্ষ পূর্ণিমা তিথি থেকে শুরু হচ্ছে। কিন্তু এবার পিতৃপক্ষের প্রথম দিনটিতে বিশেষ কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে।

আসলে ৭ সেপ্টেম্বর রাতে চন্দ্রগ্রহণ হবে, যা ভারতেও দৃশ্যমান হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চন্দ্রগ্রহণের সূতক কাল গ্রহনের ৯ ঘন্টা আগে শুরু হবে। এই বছর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে রাত ৯.৫৮ মিনিটে। এই গ্রহন প্রায় ৩ ঘন্টা ২৮ মিনিট স্থায়ী হবে। অতএব এর সূতক দুপুর ১২.৫৮ থেকে বৈধ হবে।

তবে সূতক সময়কালে পূজা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান একেবারেই নিষিদ্ধ। অতএব ৭ সেপ্টেম্বর শ্রাদ্ধ ও তর্পণের সময় শুধুমাত্র দুপুর ১২. ৫৮ মিনিট থেকে শুরু হবে। শাস্ত্রে পূর্ব পুরুষদের আত্মার সন্তুষ্টির জন্য তর্পণ অত্যন্ত পূর্ণ বলে মনে করা হয়। এর জন্য একটি পাত্রে জল, দুধ, তিল, চাল ও যব মিশিয়ে নিন। তারপর পূর্বপুরুষদের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে বাম হাঁটু মাটিতে রাখুন এবং ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ধীরে ধীরে জল প্রবাহিত করুন। এই সময় আপনার সমস্ত পুরুষদের স্মরণ করুন এবং ‘ওঁ পিতৃ দেবতায়ে নমঃ’ মন্ত্রটি জপ করুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00