Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তীব্র গরমে শিশুদের ডিম খাওয়া কী ভাল ? জেনে নিন চিকিৎসকের মত

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিমকে সুপার ফুড বলা হয় কেননা এটি সহজেই শরীরের অনেক পুষ্টির ঘাটতি মেটাতে পারে। তাই ডিম বেছে নেন অনেকেই। শুধু বড়রা নয় বাচ্চারা অনেকেই ডিম খেতে পছন্দ করেন। তবে যা গরম পড়েছে। এই গরমে শিশুদের ডিম খাওয়ানো নিয়ে অনেকেই আমতা আমতা করেন। আপনিও কী এই বিষয় নিয়ে চিন্তিত ? তবে জেনে নিন কি বলছেন চিকিৎসকেরা।

বাচ্চারা অনেকে সেদ্ধ ডিম বা ডিমের পোচ খেতে ভালবাসেন। যেহেতু এটা খুব নরম তুলতুলে, এটা খেতে মাছ মাংসের মত এত পরিশ্রম করতে হয় না। তাই অনেক বাচ্চা ডিম খেতে পছ্ন্দ করেন। অনেকে মনে করেন, ডিম শুধু শরীর গরম করে তাই নয়, এটি খেলে শিশুরাও নানা সমস্যায় পড়তে পারে। তাই শিশুদের ডিম দিতে চান না অনেকেই।

শিশুরোগ বিশেষজ্ঞ এবং নিওনাটোলজিস্ট ডঃ পুনীত আনন্দ জানিয়েছেন, ডিমে ভালো পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং আয়রন পাওয়া যায়। যা শিশুদের বৃদ্ধিতে সাহায্য করে। ডিমে কোলিনও থাকে যা শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য অপরিহার্য। তাই যে কোনও মরশুমেই শিশুদের ডিম খেতে দিতে পারেন। গরমেও বাচ্চারা ডিম খেতে পারে।

তবে সচেতন থাকতে চলছেন চিকিৎসকেরা।গ্রীষ্মকালে শিশুদের দিনে ১ টির বেশি ডিম দেওয়া উচিত নয়।একটি ডিম শরীরে পুষ্টি জোগাবে এবং তা হজমও হয়ে যাবে সহজই।

তীব্র গরমে বেশি ডিম দিলে শিশুদের হজম করা কঠিন হয়ে পড়ে। তাই দিনে একটির বেশি ডিম নয়। এর ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। শরীরের তাপমাত্রা বেড়ে গেলে শিশুদের শরীরে জলের অভাব দেখা দিতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকা উচিত।

উল্লেখ্য,আপনার শিশুর ডায়েটে ডিম রাখবেন কি না, কতটুকু রাখবেন বা স্বাস্থ্যঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00