Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চৈত্রের শেষদিনেই পালিত হবে নীলষষ্ঠী, জানুন এই পার্বণের ইতিহাস

পুজোর পর এদিন ব্রতীরা উপবাস ভঙ্গ করেন ফল, সাবুমাখা খেয়ে। এই রীতিই প্রচলিত৷

Share:

নিজস্ব প্রতিনিধি: আর দিন কয়েক বাদেই নীল পুজো। কথায় আছে, এদিন শিবের জন্ম হয়েছে। বঙ্গজীবনের লৌকিক উৎসবের অন্যতম হল নীলষষ্ঠী ব্রত৷ সাধারণত এই পুজো চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষের দিনে অনুষ্ঠিত হয়। এরপর সংক্রান্তি, চড়কপুজো, গাজনের পর্ব পেরিয়ে আসে পয়লা বৈশাখ৷ অর্থাৎ নতুন বাংলা বছর শুরু।

চৈত্রমাসের বড় পার্বণ হল নীলষষ্ঠী পুজো৷ কথিত আছে, প্রাচীন কাল থেকে নীলের গান শুনিয়ে নীল সন্ন্যাসীরা গৃহস্থের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন৷ তবে নীলকণ্ঠ পুজোর সবথেকে বড় বৈশিষ্ট্য, সন্তানদের মঙ্গলকামনায় প্রার্থনা৷ এছাড়াও এই তিথিতে নীলের সঙ্গে যুক্ত হয় মা ষষ্ঠীর নাম৷ সব মিলিয়ে এই পুজোকে নীলষষ্ঠী পুজোও বলা হয়।

নীলষষ্ঠী পার্বণের কিছু নিয়ম আছে। নীলকণ্ঠ শিবের ঘরে বাতি প্রজ্বলন করেন সন্তানের মায়েরা৷ দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে ঈশ্বরের কাছে সন্তানের কল্যাণকামনায় প্রার্থনা করেন৷ পুজোর পর এদিন ব্রতীরা উপবাস ভঙ্গ করেন ফল, সাবুমাখা খেয়ে। এই রীতিই প্রচলিত৷ এ বছর নীলষষ্ঠী ব্রত পড়েছে বৃহস্পতিবার, ১৩ এপ্রিল৷ 

 

জানুন, নীলষষ্ঠীর উপোস ভাঙবেন কোন কোন খাবার খেয়ে….

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00