Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওষুধ খাবার পর যে ভুলগুলি এড়িয়ে চলবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : কমবেশি ওষুধ খেয়ে থাকেন অনেকে। তবে ওষুধ খাবারও কিছু নিয়ম থাকে। আগে পরে মেনে চলতে হয় কিছু নিয়ম, না হলে ওষুধ কাজ করে না। আপনি কী জানেন ওষুধ খাবার পর কিছু খাবার খেতে নেই, না হলে হিতে বিপরীত হতে পারে। জেনে নিন ওষুধ খাবার পর কোন কোন ভুল এড়িয়ে চলবেন।

টকজাতীয় খাবার (আঙুর-লেবু-আমলকী) : ওষুধ খাবার পর টকজাতীয় খাবার খাবেন না। আঙুর, আমলকী থেকে শুরু করে কাঁচা টক আম, আচার ইত্যাদি এই ফলগুলি বা টকজাতীয় খাবার খেলে ওষুধের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।

গরম পানীয় : ওষুধ খাবার পরে পরেই গরম জল বা পানীয় খাওয়া উচিত নয়। এতে গা গুলোতে পারে, বমি হয়ে ওষুধ উঠে আসতে পারে। তাই সতর্ক থাকা জরুরী।

দুগ্ধজাতীয় খাবার : ওষুধ খাবার পর তেতো লাগে বলে অনেকে দুগ্ধজাতীয় খাবার খেয়ে থাকেন। কিন্তু এটা ঠিক নয়। ওষুধ খাবার সঙ্গে সঙ্গে যেকোন দুগ্ধজাত খাবার যেমন টক দই থেকে শুরু করে ছানা, মাখন ইত্যাদি খেতে নেই।

মদ্যপান এড়িয়ে চলা : এই যৌগটি নির্দিষ্ট কিছু ওষুধের সঙ্গে বিক্রিয়া করে। ফলে রক্তে ওষুধ ঠিকমতো পৌঁছায় না। তাই ওষুধ খাবার পর মদ্যপান করা উচিত নয়।

এছাড়াও ওষুধের কোর্স একেবারে নিয়ম মেনে শেষ করা উচিত। অনেকেই তা করেন না। ফলে রোগটি আবারও দেখা দেয়। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00