Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুচকার নাম শুনলেই জিভে জল আসে ! জেনে নিন ফুচকা ভাল না খারাপ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফুচকা খেতে ভালবাসেন না এমন মানুষ কমই আছে। বাঙালিদের ফুচকার প্রতি রয়েছে ভীষণ টান। ফুচকা পেলেই চোখের খিদে,পেটের খিদে চেনা বড় দায়। তবে আপনি কি জানেন ফুচকা আমাদের শরীরের জন্য কতটা উপকারি ? তবে এর খারাপ দিকও আছে। আসুন জেনে নেওয়া যাক এর গুণাগুণ

উপকারিতা : ১) তেঁতুল জলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। ফুচকা জলে ব্যবহার করা হয় তেঁতুল জল।এই তেঁতুল জলে ধনেপাতা, বিট লবণ, কাঁচা লঙ্কা সবই থাকে।এই জল খেলে হজম শক্তি বাড়বে কারণ তেঁতুলে শরীরে জন্য খুব ভালো। ২) ফুচকায় পুদিনা পাতা কেউ বা ধনেপাতা ব্যবহার করেন। দুই ধরনের পাতাই অন্ত্রের সমস্যা দূর করে। পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। ৩) ফুচকা ব্যবহার করা হয় বিট লবণ। এটি শুধু খাবারে স্বাদ বাড়ায় না, এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেন্টারি যৌগ পেট ফোলা বা পেট ব্যথা কমাতে সাহায্য করে।

ক্ষতিকারক দিক  :  ১) ফুচকা যেহেতু তেলে ভাজা হয়ে থাকে,তাই এটি খেলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। ২) ফুচকা জলে প্রচুর লবণ ব্যবহার করা হয় যা অতিরিক্ত খেলে রক্তচাপ বাড়তে পারে।৩)বেশি পরিমাণ ফুচকা খেলে পেট ব্যাথা,ক্ষুদামন্দা, ডায়রিয়াও হতে পারে।যাদের ইমিউনিটি পাওয়ার কম তাঁদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।

কোনকিছুই বেশি খাওয়া ভালো নয়, তাই ফুচকাও বেশি খাবেন না। বাইরে বানানো ফুচকা নিয়ে সমস্যা থাকলে, ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে ফেলুন ফুচকা আর টক জল যা স্বাস্থ্যের জন্য খুব ভাল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00