Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্ব যকৃত দিবসে জেনে নিন লিভার ভাল রাখার উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি : লিভার হল একটি প্রধান বিপাকীয় অঙ্গ। খাবার হজম করা থেকে শুরু করে পরিপাকতন্ত্র প্রধান অঙ্গ লিভার।আমাদের ত্বককে উজ্জ্বল করতে বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা সবসময় আমাদের খাদ্যের প্রতি নির্ভরশীল। কিন্তু আমাদের কি কখনো লিভার নিয়ে চিন্তা আছে? আজ বিশ্ব যকৃত দিবসে জেনে নিন লিভার সুস্থ রাখার উপায়।

সবুজ শাক সবজি : সবুজ আপনার স্বাস্থ্যের জন্য ভাল! সবুজ শাক-সবজি যেমন পালং শাক, ভিটামিন এ, সি, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে।

হলুদ : রোজ খালি পেটে এক কোয়া কাঁচা হলুদ খেলে হার্ট,যকৃত ভাল থাকে। এছাড়াও হলুদ লিভারে চর্বি জমা হওয়া রোধ করে।

আখরোট : সাধারণভাবে, বাদামে প্রচুর পরিমাণে পুষ্টি, ভিটামিন, চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বিভিন্ন রোগের চিকিৎসায় উপকারী করে তোলে।আখরোটে বিশেষ করে উচ্চ মাত্রার উদ্ভিদ যৌগ থাকে। এই আখরোট লিভারে রক্ত ​​অক্সিজেন দিতে সাহায্য করে।

 লেবু : এক গ্লাস গরম পানিতে লেবুর রস লিভার ডিটক্সিফায়ার হিসেবে দারুণ কাজ করে।

 পুদিনা : পেপারমিন্ট অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ যা হজমের উপসর্গে ভীষণ উপকারী।

এছাড়াও অলিভ অয়েল অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। আর ওমেগা ৩ লিভারের কার্যকারিতা উন্নত করতে খুবই সহায়ক। এটি শরীরে জমা চর্বির পরিমাণ কমায় এবং ক্ষতির হাত থেকে রক্ষা করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00