নিজস্ব প্রতিনিধি : আগামী ২ সেপ্টেম্বর সোমবার কৌশিকী অমাবস্যা বা সোমবতী অমাবস্যা পড়েছে। ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। পুরাণ মতে, এইদিন দেবী কালিরুপে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন। হিন্দুধর্মে এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে যারা শাক্ত তাঁদের জন্য এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। মনে করা হয় কৌশিকী অমাবস্যাতেই সাধক ব্যামাক্ষ্যাপাও সিদ্ধিলাভ করেছিলেন। এইদিনে তারাপীঠে মা তারার পুজোর আয়োজন করা হয়ে থাকে।
কৌশিকী অমাবস্যায় কি করবেন :
উপবাস রাখা ও নিরামিষ আহার : জ্যোতিষশাস্ত্র মতে এইদিন সংযম পালন করা জরুরি। তাই কোন কারণে উপবাস না রাখতে পারলে অন্তত নিরামিষ আহার করা উচিত।
দরজার পাশে তিলের তেলের প্রদীপ জ্বালান : এই অমাবস্যার সন্ধেয় বাড়ির মূল প্রবেশপথের সামনে দরজার দু-পাশে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালান। এর ফলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় বলে মনে করা হয়।
দেবীকে রক্তজবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করুন : এই অমাস্যায় দেবী তারার পায়ে রক্তজবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করুন ও ভক্তিভরে মায়ের কাছে প্রার্থনা করুন। এতে জীবন থেকে সংকট দূর হয় বলে মনে করা হয়।
কুয়োয় দুধ ঢালুন : এইদিনে সন্ধেয় বাড়ির কাছাকাছি কোনও কুয়োয় এক চামচ দুধ ঢালুন। কুয়ো না থাকলে কোনও গর্ততেও দুধ ঢাললে হবে। এতে জীবনের সব বাধা বিপত্তি দূর হয় বলে মনে করা হয়।
ঘরদোর পরিস্কার রাখুন : এইদিন ঘর বাড়ি ভাল করে পরিস্কার রাখুন।কোথাও যেন একটুও নোংরা আবর্জনা না থাকে। ঘর গুছিয়ে রাখুন। যেখান সেখানে এঁটো বাসন ফেলে রাখবেন না। তা পরিস্কার করে রাখুন।