Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই পদ্ধতিতে জামাকাপড়ে তৈরি হওয়া চা বা কফির দাগ তুলে ফেলুন

রইল কিছু অব্যর্থ সমাধান যা দিয়ে সহজেই তোলা যাবে জামাকাপড়ে উড়ে এসে জুড়ে বসা চা বা কফির দাগ।  কীভাবে? জেনে নিন-  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছুটির দিনে বা পারিবারিক অনুষ্ঠানে সবাই একসঙ্গে হয়েছেন। মনের আনন্দে চলছে খাওয়াদাওয়া। আর আনন্দের এই দিনে আপনি হয়তো পরে গিয়েছেন আপনার আলমারির সবথেকে সেরা জামাটি। কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। সন্ধ্যার চা বা কফি খেতে গিয়ে তা জামায় পরে গিয়ে এমনই দাগ তৈরি হল যে তা হয়ত আর তোলা যাবে না ভাবছেন এবং তার জন্য শেষমেশ আপনাকে হয়তো বাতিলই করে দিতে হল জামাটি। চিন্তার বা মন খারাপের কোনও কারণ নেই। রইল কিছু অব্যর্থ সমাধান যা দিয়ে সহজেই তোলা যাবে জামাকাপড়ে উড়ে এসে জুড়ে বসা চা বা কফির দাগ।  কীভাবে? জেনে নিন-  

বেকিং সোডা- জামা কাপড়ে হঠাৎ করে চা কিংবা কফির দাগ হয়ে গেলে সেই স্থানে কিছুক্ষণ  ১ চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে ঘষে কিছুক্ষণ রেখে তারপর জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন নিমেষের মধ্যে উধাও হয়ে গিয়েছে জামার দাগ। 

টুথপেস্ট- এক্ষেত্রে ব্যবহার করতে পারেন টুথপেস্টও। জামায় যেখানে দাগ হয়েছে সেখানে খানিকটা টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে একই ভাবে ধুয়ে ফেলুন। সমাধান পাবেন সহজে।

লেবু- বাড়ির ফ্রিজে আমাদের প্রত্যেকেরই লেবু থাকে। তাই জামায় কফি বা চায়ের দাগ তুলতে ব্যবহার করতে পারেন লেবুর রস। খানিকটা লেবুর রস নিয়ে দাগের জায়গায় ভালোভাবে লাগিয়ে রেখে দিন। এরপর শুকিয়ে গেলে ধুয়ে নিন দেখবেন দাগ একেবারে গায়েব।

নুন- জামাকাপড় থেকে চা ও কফির দাগই নয়। অন্যন্য যে কোনও দাগ তুলতে এক সহজ উপায় হল নুনের ব্যবহার। জামায় যে জায়গায় দাগ হয়েছে সেখানে সামান্য ভিজিয়ে নিয়ে খানিকটা নুন লাগিয়ে নিয়ে ভালোভাবে ঘষে নিন। এরপর ধুয়ে ফেলুন। দাগ ভ্যানিশ হয়ে যাবে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00