নিজস্ব প্রতিনিধি: সুস্থ থাকতে খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সঠিক সময় ও পরিমাণে সঠিক খাবার খেলে স্বাস্থ্য যেমন ভাল থাকে, তেমনি অনেক রোগ প্রতিরোধও হয়। শাকসবজি, ফলেও রয়েছে প্রচুর পুষ্টিগুণ। সুস্থ থাকার জন্য চিকিৎসকরা প্রায়ই সবুজ শাকসবজি এবং ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষ বিশেষ রোগেও চিকিৎসকরা খাদ্যতালিকায় শাক-সবজি বা ফলমূল অন্তর্ভুক্ত করতে বলেন। এসব পুষ্টিকর ফলের মধ্যে রয়েছে পেঁপে। বিশেষজ্ঞদের মতে, পেঁপে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পেঁপে খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যদিও পেঁপে অনেক সময় ক্ষতিকরও হয়।
তবে শুধু যে পেঁপেই ভাল তা নয় পেঁপের পাতাও খুব স্বাস্থ্যকর।
সকালে ঘুম থেকে উঠে কেউ লেবুর রস খান, কেউ আবার মৌরি ভেজানো। কিন্তু পেঁপে পাতার রস খেলে আরও উপকার হবে। তাঁর সঙ্গে কোনও রোগও আপনাকে ছুঁতে পারবে না।
পেঁপে পাতার মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ই। এ ছাড়া খনিজ পদার্থের মধ্যে ভরপুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম। পেটের জন্য উপকারী এমন একাধিক এনজাইম বা উৎসেচক পাওয়া যায় পেঁপের মধ্যে।
জেনে নিন কী কী উপকার পাবেন পেঁপে পাতার রস খেলে।
ওজন নিয়ন্ত্রণ- ওজন কমানোর জন্যই অনেকে লেবুর রস খান সকালে। এর বদলে পেঁপে পাতার রস খেয়েও দেখতে পারেন। লেবুর রস শুধু মেটাবলিজম বাড়িয়ে দেয়। এটি একদিকে যেমন ওজন কমায়, তেমনই অন্যদিকে পেটের স্বাস্থ্য ঠিক রাখে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা- কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অনেকেই ভোগেন। নানা ধরনের টোটকা কাজে লাগিয়েও শেষমেশ কাজ হয় না। এই পরিস্থিতি থেকে আপনাকে উদ্ধার করতে পারে পেঁপে পাতা। পেঁপে পাতার রস আপনার বাওয়াল মুভমেন্ট দ্রুত ঠিক করে।
প্যানেসিয়া এবং প্লেটলেট বাড়ায়- মশার কামড়ে ডেঙ্গু জ্বর হলে, খালি পেটে এর রস সেবন করলে জ্বরজনিত ক্লান্তি, মাথা-ব্যথা, বমি বমি ভাব এবং ত্বকের ফুসকুড়ি থেকে মুক্তি পাওয়া যায়। এমন অবস্থায় প্লেটলেট কমে গেলে এর রস তাৎক্ষণিক উপশম দেয়।
গোড়া থেকে চুল মজবুত করে- অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে পাতার রস খেলে চুল গোড়া থেকে মজবুত হয় এবং চুল গজাতেও শুরু করে ।