Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেতিবাচক শক্তি এড়াতে চাইলে ঘরে রাখুন এই মাছটি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে মাছের অ্যাকোয়ারিয়াম রাখা শুভতার সূচক বলে মনে করা হয়। যদিও মানুষ ফিশ অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ, বিশেষত সোনালি মাছ রাখে। বাস্তুশাস্ত্র অনুসারে ফিশ অ্যাকোয়ারিয়ামে কোন মাছ রাখা উচিত তা কি জানেন? কোন মাছ আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং আপনার সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে জানেন? বাস্তুশাস্ত্র বলে বাড়িতে এমন মাছ রাখা উচিত যা ঘরের নেতিবাচক শক্তিকে দূর করে।

যদি বাড়িতে ফিশ অ্যাকোয়ারিয়াম থাকে তবে সাধারণত এতে ৯টি মাছ থাকা উচিত। যার মধ্যে ১টি কালো মাছ এবং বাকি ৮টি সোনালি মাছ। সোনালি মাছ যেমন শুভতার প্রতীক, তেমনি বাস্তুশাস্ত্র অনুসারে আরোয়ানা মাছ রাখাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। অ্যারোয়ানা মাছকে সুখ, সমৃদ্ধি, সম্পদ এবং সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ঘরে অ্যারোয়ানা মাছ রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরের ভেতরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়।

বাস্তু অনুসারে, আপনার অ্যাকোয়ারিয়ামের কোনও মাছ মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন এবং সেই জায়গায় একটি নতুন মাছ রাখুন। অ্যাকোয়ারিয়ামে কোনো প্রকার ময়লা থাকতে দেবেন না। রান্নাঘরে কখনই মাছের অ্যাকোয়ারিয়াম রাখা উচিত নয়। কারণ আগুনের উপাদান রান্নাঘরে থাকে এবং মাছের অ্যাকোয়ারিয়াম জলের প্রতীক। বলা হয়ে থাকে যে একই জায়গায় আগুন এবং জলের উপাদানের উপস্থিতি বাড়িতে সমস্যা তৈরি করতে পারে।

অনেক ক্ষেত্রে দেখা যায়, ঘরে অসুবিধার কারণে অ্যাকোয়ারিয়াম রাখতে পারছেন না। সেক্ষত্রে অ্যারোওয়ানা মাছের মূর্তিও রাখতে পারেন। বাড়ির উত্তর-পূর্ব বা পূর্ব দিকে অ্যারোওয়ানা মাছের মূর্তি রাখা খুব উপকারী। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। মুখে মুদ্রা সহ অ্যারোওয়ানা মাছের মূর্তি অত্যন্ত শুভ ফল দেয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00