Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোজায় প্রচন্ড দুর্গন্ধ! জেনে নিন মুক্তির উপায়

পা ঘামার থেকে মোজায় দুর্গন্ধ হয় অনেক সময়। জুতা খুললে আশপাশের লোকজনের টেকা দায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পা ঘামার থেকে মোজায় দুর্গন্ধ হয় অনেক সময়। জুতা খুললে আশপাশের লোকজনের টেকা দায়। এই জটিল সমস্যার সঙ্গে কমবেশী সবাই পরিচিত। শীতকালে এই সমস্যাটি বেশী দেখা দেয়। জেনে নিন কী ভাবে মুক্তি পাবেন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে।

১. বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পা পরিষ্কার রাখতে সহায়তা করে এবং পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে বাধা সৃষ্টি করে। এতে করে পা অতিরিক্ত ঘেমে যাওয়া এবং পায়ে বিশ্রী দুর্গন্ধ হওয়ার সমস্যা আর থাকে না। পা খুব ভাল করে পরিষ্কার করে, হাতে সামান্য বেকিং সোডা নিয়ে পায়ে ভালো করে ঘষে নিন। এর ফলে পায়ে অতিরিক্ত ঘাম হওয়া বন্ধ হবে। চাইলে বন্ধ জুতোর ভেতরেও ছিটিয়ে নিতে পারেন খানিকটা বেকিং সোডা, এতেও অনেক উপকার পাবেন।

২. নুন জল পায়ে ফাঙ্গাসের আক্রমণ ঠেকাতে সাহায্য করে। নিয়মিত নুন জলের ব্যবহারে পা অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যা একেবারেই কমে আসে। রোজ বাড়িতে ফিরে সামান্য উষ্ণ গরম জলেতে নুন মিশিয়ে এতে পা ডুবিয়ে রাখুন অন্তত ১৫ থেকে ২০ মিনিট। পা ঘামার সমস্যা দূর হবে, সেই সঙ্গে আপনার পা ছত্রাকের আক্রমণ থেকেও রেহাই পাবে।

৩. সুতির মোজা ব্যবহার করুন। একই মোজা দু’দিনে ব্যবহার করবেন না।

৪. যাঁদের এমন সমস্যা হয়, তাঁদের ঘন ঘন চা বা কফি না খাওয়াই ভাল।

৫. মশলাদার (স্পাইসি) খাবারদাবার এড়িয়ে চলুন।

৬. নিয়মিত পা পরিষ্কার রাখুন। বাইরে থেকে ঘরে ফিরে গরম জলে একটু নুন ফেলে ভাল করে পা ধুয়ে নিন। ভাল করে পা মুছে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00