Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবহেলা নয়! জেনে নিন অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের যত্ন নেবেন কীভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি :  কথায় আছে মা হওয়া মুখের কথা নয়। প্রথমে মানসিকতা রাখতে হয় নিজের যত্ন কীভাবে নিতে হবে ? কারণ মায়ের যত্নের সঙ্গেই জড়িয়ে আছে হবু সন্তানের ভবিষৎ। এই সময় অত্যাধিক পরিমাণে যত্ন নেওয়ার পাশাপাশি সঠিক ঘুম ও আহারের প্রয়োজন হয়। অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় সন্তানের মঙ্গলের জন্য। জেনে নিন অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের যত্ন নেবেন কীভাবে-

সূষম আহার : গর্ভাবস্থায় মায়ের ও সন্তানের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে মায়ের স্বাভাবিক অন্য সময়ের তুলনায় অতিরিক্ত খাবারের প্রয়োজন হয়। তাও আবার সেগুলো হওয়া প্রয়োজন পুষ্টিকর খাবার। পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস, ডাল, ডিম ও দুধ প্রয়োজন। এ ছাড়াও প্রচুর পরিমাণে মৌসুমি ফল ও শাক-সবজি খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল খেতে হবে।

ব্যায়াম :  পেটের উপর চাপ পড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা আছে—এমন ব্যায়াম করা যাবে না। এ ছাড়া স্বাভাবিক ব্যায়াম করা যাবে। এসময় সঠিক ব্যায়ামের প্রয়োজন হয়। এতে মা ও সন্তানের রক্ত সঞ্চালন ঠিক থাকে। তবে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করা প্রয়োজন কোন কোন ব্যায়াম করা যেতে পারে। নিজে থেকে কোনকিছু করা উচিত নয় না জেনে।

ঘুম ও বিশ্রাম :  এসময় পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন হয়। প্রতিরাতে ৮ থেকে ১০ ঘণ্টা ও দিনে ২ থেকে ৩ ঘণ্টা ঘুমাবেন বা বিশ্রাম নিবেন। তবে কীভাবে ঘুমোবেন! পাশ ফিরে না কাত হয়ে তা জানতে চিকিৎসকের পরামর্শ নিন।

মানসিক স্বাস্থ্য :  অতিরিক্ত আবেগ, মানসিক চাপ, দুশ্চিন্তা ও ভয় ইত্যাদি গর্ভবতী মা ও সন্তানের জন্য ক্ষতিকর। সবসময় ভালো চিন্তা করতে হবে। তাই অনেকে এইসময় একা থাকতে ভয় পান। তাই যতটা সম্ভব হয় স্বামী ও বাড়ির লোকজনদের এই বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00