Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘন ঘন বিদুৎ চমকাচ্ছে? জেনে নিন বাড়ির বৈদ্যুতিন যন্ত্রপাতি ঠিক রাখবেন কি করে!

Share:

নিজস্ব প্রতিনিধি :  গত বেশকিছু দিন থেকে বজ্রবিদুৎ সহ বৃষ্টিতে গরমের তীব্র আঁচ অনুভব করা গেলেও চিন্তায় পড়েছে বঙ্গবাসী। ঘন ঘন বাজ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সবার। পথে ঘাটে বেরনোর চিন্তা তো আছেই সাথে যোগ হয়েছে বাজের জেরে বাড়ির বৈদ্যুতিন যন্ত্রপাতি নষ্ট হওয়া নিয়ে। তবে আপনি যদি সতর্ক থাকেন তবে বৈদ্যুতিন যন্ত্রপাতি নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যেতে পারে। জেনে নিন বিপদ এড়াবেন কীভাবে।

যখনই দেখছেন আকাশে ঘন কালো মেঘ জমেছে, আকাশে আলোর ঝলকানি দেখা দিচ্ছে ঠিক তখনই আপনাকে বেশ কয়েকটি কাজ সতর্কতার সঙ্গে করতে হবে। তা হল-

সংযোগ বিছিন্ন করুন :  ১) বাজ পড়লে প্রথমেই এসি, টিভি, ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। সুইচ বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্লাগ থেকে তা খুলেও রাখতে পারেন। এতে কোন ঝুঁকি থাকে না।

২) শুধু ফ্রিজ বা টিভি নয় ওয়াইফাই বজ্রপাতের সময় ওয়াইফাই চালানো থাকলেও সেটা বন্ধ করে দেওয়া উচিত। না হলে রাউটার এর ক্ষতি হতে পারে।

৩) মোবাইল ফোন চার্জে বসানো থাকলে সঙ্গে সঙ্গে প্লাগ থেকে তা খুলে নিন। চার্জ না থাকলেও বজ্রপাতে চার্জ দেওয়ার ঝুঁকি নেবেন না।

৪) বাইরে যদি খুব বিদুৎ চমকায় তাহলে ল্যাপটপ বন্ধ রাখাই ভাল। যদি একান্তই ল্যাপটপ চালাতে হয় তা হলে, প্লাগ থেকে খুলে নিয়ে ব্যাটারিতে চালাতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন যেন কোনও ভাবেই বিদ্যুৎ সংযোগ না থাকে।

৫) সেইসময়টা বাড়িতে থাকলে বাড়ির অনান্য সদস্যদের সাথে গল্প করতে পারেন।যতটা সম্ভব ইলেকট্রিক্যাল জিনিস থেকে দূরে থাকাই ভাল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00