Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওজন বাড়ছে, কিন্তু ব্যায়াম করার সময়ই নেই? রইল মুশকিল আসান ৫ ঘরোয়া উপায়

আপনার জন্যই রইল কিছু ঘরোয়া টিপস যার সাহায্যে ঘরে বসেই কমবে আপনার ওজন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্থূলতা, দেশের ৮০ শতাংশ মানুষের জীবনেই এটা অন্যতম একটা সমস্যায় পরিণত হয়েছে। দিনের অধিকাংশ সময়ে অফিস, আর বাকি পড়ে থাকা সময়ে পরিবারের জয় কাজবাজ, আজকালকার এই ব্যস্ত জীবনে নিজের জন্য সামান্য সময়ে বের করা খুব কঠিন একটা কাজ। তার মধ্যে করোনার কারণে এখনও বহু মানুষই গৃহবন্দী। ওয়ার্ক ফ্রম হোমের কৃপায় বাড়ীই হয়েছে অফিস। এর জেরে একদিনে যেমন বেড়েছে কাজ, অন্যদিকে মানুষ আরও গৃহবন্দী হয়ে পড়েছে। ফলে বাড়িতে বসে বসে বেড়েছে ওজন। শরীরের বিভিন্ন প্রান্তে জমছে মেদ। কিন্তু একটু ওয়ার্ক আউট, কিংবা জোগাশোণ করে যে শরীরকে ঝরঝরে রাখবেন তারও উপায় নেই। কারণ হাতে নেই সময়। কিন্তু আপনি কি জানেন ব্যায়াম কিংবা যোগাসন ছাড়াই ঘরোয়া কিছু টোটকা মেনে চললে খুব সহজেই কমতে পারে আপনার ওজন।  আপনার জন্যই রইল কিছু ঘরোয়া টিপস যার সাহায্যে ঘরে বসেই কমবে আপনার ওজন।

  চিনি ছাড়া ব্ল্যাক কফি:

প্রতিদিন যদি চিনি ছাড়া ব্ল্যাক কফি খান তবে তা সপ্তাহে ৫০০ ক্যালোরি কমাতে সাহায্য করে। এছাড়া কফিতে যে ক্যালোরি থাকে তার শতকরা ৬০ ভাগ আসে চিনি থেকে। চিনি বাদ দিয়ে কফি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে ওজনও কমে খুব সহজে। তাই আজ থেকেই চা কিংবা কফি থেকে বাদ দিন চিনি ও দুধ।

স্বাস্থ্যকর খাবারঃ 

দিনের মধ্যে সকালে কিংবা রাতে আমরা স্বাস্থ্যকর খাবার খেলে এর মধ্যেকার সময়ে লোভ সম্বরণ না করতে পেরে অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকি। এখান থেকেই বাড়তে থাকে ওজন। তাই খিদে পেলে মৌসুমি ফল  বা গ্রিন টি খান। এতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে আবার পেটও ভরবে।

পর্যাপ্ত ঘুমান, ভালো থাকুন:

ওজন কমানোর জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘণ্টা ঘুমের দরকার হয় আমাদের। এতে করে হরমোন ব্যালেন্স ঠিক থাকবে। পর্যাপ্ত ঘুমের পাশাপাশি সঠিক সময়ে ঘুমও অনেক জরুরি। সঠিক সময়ে না ঘুমালে শরীর থেকে গ্রেহলিন নামক হরমোন নিঃসরণ কমে যায়। এতে করে ওজন বাড়তে থাকে।

পর্যাপ্ত জল:

যারা ওজন কমাতে চান তাদের জন্য প্রতিদিন ছয় থেকে আট  গ্লাস জল পান করা উচিত। শরীর যেন হাইড্রেট থাকে সে বিষয়ে খেয়াল রাখুন। পর্যাপ্ত পরিমাণ জল পান করলে শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। এতে করে শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিকভাবে চলে।

ক্যান ফুড বাদ দেওয়া:

ক্যান জাতীয় খাবারগুলোতে অতিরিক্ত পরিমাণ চিনি থাকে। আপনি ওজন কমাতে চান তাহলে তালিকা থেকে এসব খাবার অবশ্যই দূরে রাখুন। ওজন বাড়ানোর পাশাপাশি ক্যান জাতীয় খাবার খিদে বাড়িয়ে দেয়। এর জেরেও বাড়তে পারে আপনার ওজন। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00