Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টিতে ভেজা কাপড় শুকোনো নিয়ে ঝামেলায় পড়ছেন ? রইল কিছু টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি :  সন্ধ্যে হলেই শুরু হচ্ছে অঝোরে বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া। এই সময় অফিস থেকে ফেরার পথে নাকালে পড়তে  হচ্ছে সকলকেই। বৃষ্টি ভেজা জামাকাপড় নিয়ে ধুয়ে তো নিলেন কিন্তু শুকোবেন কি করে তাই নিয়ে চিন্তা বাড়ছে! ঘর ভর্তি জামা মেলে দিয়ে নিশ্বাস নেওয়ার জায়গা থাকছে না। এমতবস্থায় রইল কিছু টিপস যাতে সহজেই জামা শুকোতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।

জর্জেট/ সুতি : একটু ভেবে চিন্তে পোশাক বাছাই করুন। এমন পোশাক পরুন, সেটি ধোয়ার পর সহজেই শুকিয়ে যায়। জর্জেট, সুতি, ঘের বেশি না এমন টপস, শার্ট, পরুন। যেটা সহজেই কেচে শুকিয়ে আবার পরা যাবে। ভারী জামাকাপড় পরা যাবে না।

ওয়াশরুমের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন :  কাপড় ধোয়ার পর কিছুক্ষণ ওয়াশরুমের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে সহজেই জল ঝরে যায়। এরপর ঘরে নিয়ে আসুন। ঘরের একটা আলাদা তাপ আছে, এতেই শুকিয়ে যাবে জামা।

তোয়ালে :  যে বালতিতে আগে কাপড় ধুয়ে রাখবেন, সেখানে আগে একটা তোয়ালে রাখতে পারেন। তাতে ভেজা কাপড়গুলোর বাড়তি পানি তোয়ালেটা শোষণ করে নেবে। আর অন্য কাপড়গুলোর সঙ্গে তোয়ালেটাও শুকিয়ে নেবেন।

জায়গা : এমন একটা জায়গায় কাপড় শুকানোর জন্য বেছে নিন, যেখানে মানুষের চলাচল কম। গেস্টরুম খালি থাকলে সেটিকেই বানিয়ে নেওয়া যেতে পারে কাপড় শুকোনোর বেস্ট জায়গা।

ফাঙ্গাস :  কাপড় বেশিক্ষণ ভেজানো থাকলে সংক্রমন বাড়ার সম্ভাবনা বেশি। তাই হালকা ভেজা কাপড়গুলোকেও ইস্তিরি করে ফেললে ভালো হবে। এতে ছত্রাক জমার সম্ভাবনা থাকবে না। আবার কোঁচকানো ভাবটাও চলে যাবে। 

র‍্যাক :  কাপড় শুকোনোর জন্য বিভিন্ন র‍্যাক বাজারে এসছে সেগুলো কিনে নিলে ঝামেলা শেষ। এতে কাপড় খুব দ্রুত শুকোয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00