Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দূর হবে পেট ও মনের খিদে! রইল ডায়াবেটিকদের জন্য স্বাস্থ্যকর ৩ খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালি মানেই খাদ্যরসিক।  তাই তো ছলে বলে কৌশলে খাবারের দিকে ঝোঁক বরাবরই। তবে যাদের ডায়াবেটিস আছে তাঁদের জন্য মহামুশকিল। সব খাবার খেতে পারবেন না। বাছাই করা খাবারের মধ্যেও রয়েছে সীমাবদ্ধতা। অথচ মনকে বোঝানো বড় দায়। তবে রইল কিছু মুখরোচক খাবার যা পেট ও মন দুটোই ভরাবে। ডায়াবেটিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ৩ মুখরোচক বানানো হয়ে থাকে। জেনে নিন কি কি।

ছানা :  চিনি বা মিষ্টি জাতীয় খাবার না খেলেও  ছানা খেতেই পারেন ডায়াবেটিকরা। কেননা এতে রয়েছে কমমাত্রার কার্বোহাইড্রেট, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার কোন ভয়ও থাকে না। তাই মাঝেমধ্যে খেতেই পারেন ছানা।

ছোলার চাট : স্বাস্থ্যগুণের দিক থেকে ছোলার উপকারিতা অনেক। হঠাৎ খিদে পেলে অন্যকিছু না খেয়ে ছোলা খেতে পারেন। কিংবা ছোলা দিয়ে চাট বানিয়ে নিতে পারেন সহজে। ছোলার সঙ্গে টমেটো, বিটনুন বানিয়ে নিন ছোলা চাট। তবে সেদ্ধ ছোলা কিংবা ভেজানো ছোলা দিয়েও বানাতে পারেন।

মাখানা স্যালাড : শসা, পেঁয়াজ, টমেটোর সঙ্গে লেবুর রস দিয়ে মাখানো স্যালাড বানিয়ে নিতে পারেন সহজেই। এটি যেমন স্বাস্থ্যের জন্যও উপকারী তেমনই স্বাদেও ভাল। এতে রক্তে চিনি বাড়ার সম্ভাবনা থাকে না। এছাড়াও ডায়াবেটিক রোগীরা বাদাম দুধ( চিনি ছাড়া) , শসার সঙ্গে টক দই, ডিম সেদ্ধ, ছোলা, ছাতু খেতে পারেন।

উল্লেখ্য, স্বাস্থ্যঝুঁকি থাকলে কিংবা ডায়েবেটিক রোগীরা ডায়টে কি রাখবেন এই নিয়ে পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ নিন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00