নিজস্ব প্রতিনিধিঃ আজকাল স্যালাড বা তরকারি সবেতেই দেওয়া হয় ক্যাপসিকাম। কারণ, স্বাদ আর রঙের জন্য সবচেয়ে বেশি নজর কাড়ে ভোজন রসিকদের। তবে ক্যাপসিকাম তো হয় সবুজ। আর লাল, হলুদগুলিকে বেল পেপার বলা হয়ে থাকে। পুষ্টিবিদরা জানিয়েছেন- ক্যাপসিকাম, বেল পেপারের মধ্যে রয়েছে আলাদা আলাদা পুষ্টি।
একনজরে জেনে নিন ক্যাপসিকামের উপকারিতা-
১০০ গ্রাম ক্যাপসিকামের মধ্যে রয়েছে ৮৬০ মিলিগ্রাম প্রোটিম, কার্বোহাইড্রেট ও ভিটামিন সি। এছাড়াও থাকে ভিটামিন বি, ই, কে, থিয়ামিন, ফলিক অ্যাসিড, রাইবোফ্ল্যাভিন ইত্যাদি। এটি চোখ এবং হার্টের জন্য খুবই উপকারি ।
লাল বেল পেপারের উপকারিতা –
বেশি পুষ্টিগুণসম্পন্ন হল লাল বেলপেপার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা চুলের সৌন্দর্য বাড়ায়, চোখের স্বাস্থ্য ভালো রাখে। শুধু তাই নয় এটি ত্বকের জন্য বেশ উপকারি।
হলুদ- সবুজ বেল পেপার উপকারিতা –
হলুদ বেল পেপারে রয়েছে ভিটামিন সি, এ এবং বি৬। যা দৃষ্টি, মস্তিষ্কের কর্মকাণ্ড পরিচালনা করতে সাহায্য করে। অন্যদিকে সবুজ বেল পেপার অল্প বয়সীদের জন্য উপকারী। এতে ক্যাপসাইসিনস নামক এক ধরনের উপাদান থাকে যা ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে ক্যানসার প্রতিরোধ করে। শুধু তাই নয় সবুজ ক্যাপসিকাম শরীরের বাড়তি ক্যালরি পূরণে সাহায্য করে।